২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে হামলায় ইসরায়েলকে অস্ত্র দিতে যুক্তরাষ্ট্রের অস্বীকৃতি

ইরানের পরমাণু স্থাপনায় হামলার প্রস্তুতির জন্য যুদ্ধসম্ভার লাভের ইসরায়েলের অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের হা'রেজ পত্রিকা বুধবার প্রথম পাতায় এই প্রতিবেদন প্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2008, 05:13 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

জেরুজালেম, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের পরমাণু স্থাপনায় হামলার প্রস্তুতির জন্য যুদ্ধসম্ভার লাভের ইসরায়েলের অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের হা'রেজ পত্রিকা বুধবার প্রথম পাতায় এই প্রতিবেদন প্রকাশ করেছে। কোনও সূত্রের উল্লেখ না করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ইরানে এ ধরনের কোনওরকম হামলা চালানোর বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে এবং তাদেরকে আক্রমণাত্মক যুদ্ধসম্ভার সরবরাহে অস্বীকৃতি জানিয়েছে। এর পরিবর্তে যুক্তরাষ্ট্র বরং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র মোকাবেলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করে দেওয়ার প্রস্তাব দিয়েছে। ইসরায়েলি সেনা বেতারে এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক হারেজ পত্রিকার ওই প্রতিবেদন অস্বীকার করেননি। তবে এটি নিয়ে আলোচনা করতে তিনি অস্বীকৃতি জানান। বারাক বলেন, "এসব নিয়ে কথা বলা ঠিক হবে না।" ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে পশ্চিমা বিশ