২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় কাশ্মিরে শোকার্ত জনতার দাঙ্গা-বিক্ষোভ

ভারতীয় কাশ্মিরে মঙ্গলবার পুলিশের গুলিতে নিহতদের শোকার্ত ও ক্ষুব্ধ মুসলিমরা বুধবার দাঙ্গা-বিক্ষোভ করেছে। পুলিশ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2008, 02:27 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

শ্রীনগর, ভারত আগস্ট, ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতীয় কাশ্মিরে মঙ্গলবার পুলিশের গুলিতে নিহতদের শোকার্ত ও ক্ষুব্ধ মুসলিমরা বুধবার দাঙ্গা-বিক্ষোভ করেছে। পুলিশ একথা জানিয়েছে। বিক্ষোভকারীরা রাস্তার ধারে নিরাপত্তা বাঙ্কার জ্বালিয়ে দেয় এবং সবুজ ইসলামি পতাকা ওড়ায়। কাশ্মিরে কয়েকটি জায়গায় কারফিউ উপেক্ষা করে বিক্ষোভকারী জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ছোঁড়ে। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে প্রায় ২৪ জন। কাশ্মীরে গত মঙ্গলবার কারফিউ অমান্য করে বিক্ষোভকালে পুলিশের গুলিতে কমপক্ষে ১১ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। জম্মুতে ছড়িয়ে পড়া সহিংসতায় নিহত হয় আরও একজন এবং আহত হয় বেশ কয়েকজন। সোমবারের সংঘর্ষে নিহত বিচ্ছিন্নতাবাদী মুসলিমদের অন্যতম শীর্ষ নেতা শেখ আজিজের জানাজাকে ঘিরে মঙ্গলবার কাশ্মীরে কারফিউ জারি হয়। ওই দিন কাশ্মিরের বিভিন্ন স্থানে পুলিশের গুলিতে আহত হয় অন্ততপক্ষে ১০০ জন। এর আগে অমরনাথ মন্দির ট্রাস্টকে জমি বরাদ্দ করা নিয়ে চলমান সংঘাতে সোমবার হাজার হাজার মুসলমান বিক্ষোভকারী পাকিস্তান সীমান্তের কাছে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানিদের কাছে পণ্য বিক্রির চেষ্টা চালালে নিরাপত্তা রক্ষীদের গুলিতে আজিজসহ পাঁচজন নিহত হয়। বিক্ষোভকারীদের ভাষায় স্থানীয় হিন্দুদের 'অর্থনৈতিক অবরোধের' কারণে তারা পাকিস্তানিদের কাছে পণ্য বিক্রির চেষ্টা চালান। কাশ্মীরে সোমবারের এ বিক্ষোভকে স্মরণকালের বৃহত্তম বিক্ষোভ বলে বিবেচনা করা হচ্ছে। শুরুতে অমরনাথ ট্রাস্টকে জমি বরাদ্দ করা নিয়ে বিক্ষোভ শুরু হলেও ধীরে ধীরে তা আবার স্বাধীনতা আন্দোলনের দাবির দিকে ধাবিত হচ্ছে বলে মনে করছেন বিশ্লে