২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জিয়ায় যুদ্ধবিরতি পর্যবেক্ষক পাঠানোয় ইইউ'র সমর্থন

রাশিয়া এবং জর্জিয়ার মধ্যে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য দক্ষিণ ওসেটিয়ায় শান্তিরক্ষী পর্যবেক্ষক পাঠানোর পদক্ষেপ বুধবার সমর্থন করেছে ইউরোপীয় ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2008, 02:00 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

মস্কো, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- রাশিয়া এবং জর্জিয়ার মধ্যে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য দক্ষিণ ওসেটিয়ায় শান্তিরক্ষী পর্যবেক্ষক পাঠানোর পদক্ষেপ বুধবার সমর্থন করেছে ইউরোপীয় ইউনিয়ন। আইরিশ উন্নয়ন মন্ত্রী পিটার পাওয়ার ব্রাসেলসে ইইউ এর এক জরুরি বৈঠকের পর বলেছেন, "ইইউ একাজে নিয়োজিত হতে প্রস্তুত। জাতিসংঘ এবং ওএসসিই'র প্রচেষ্টায় সমর্থন দিতে তারা মাঠ পর্যায়েও কাজ করতে রাজি।" ইইউ এর উদ্যোগে প্রণীত শান্তি পরিকল্পনার পরও দক্ষিণ ওসেটিয়ায় সহিংসতা চলছে-- এমন খবর আসছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার ট্যাংকও ওই এলাকায় দেখা যাচ্ছে বলে জানা গেছে। তবে কোনও নিরপেক্ষ সূত্রে এ খবর যাচাই করা যায়নি। দক্ষিণ ওসেটিয়ার মুখপাত্র বলেছেন, "এখানে পুরোপুরি যুদ্ধ পরবর্তী অবস্থা বিরাজ করছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫৩ঘ.