ওয়ানা, পাকিস্তান, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে পাক-আফগান সীমান্তবর্তী একটি জঙ্গি প্রশিক্ষণ শিবিরে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে নয় জঙ্গি নিহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তা ও স্থানীয় অধিবাসীরা বুধবার একথা জানিয়েছেন।
পাকিস্তানের আফগান সীমান্তবর্তী অঞ্চলগুলোকে আল কায়েদা এবং তালেবান সেনাদের অভয়ারণ্য আখ্যা দিয়ে আফগানিস্তানে নিয়োজিত মার্কিন সেনারা এ বছর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
গত মাসে পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে মার্কিন সেনাদের এ ধরনের এক হামলায় নিহত হন আল-কায়েদার অন্যতম শীর্ষ নেতা এবং দলটির রাসায়নিক এবং জীবাণু অস্ত্র বিশেষজ্ঞ আবু খাবাব আল-মাসরি।
নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার রাতে ওয়ানার পশ্চিমে ভাগার নামক স্থানে সা
bdnews24