২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে বোমা হামলায় ৯ সেনাসহ ১৮ জন নিহত

লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে একটি বাসে বোমা হামলায় বুধবার নয় সেনাসহ কমপক্ষে ১৮ জন নিহত এবং আরও ৭ জন আহত হয়েছেন। দেশটির নিরাপত্তা সূত্র একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2008, 08:07 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ত্রিপোলি, লেবানন, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে একটি বাসে বোমা হামলায় বুধবার নয় সেনাসহ কমপক্ষে ১৮ জন নিহত এবং আরও ৭ জন আহত হয়েছেন। দেশটির নিরাপত্তা সূত্র একথা জানিয়েছে। নিরাপত্তা সূত্রটি জানায়, শহরের একটি ব্যস্ত এলাকায় বাসটিকে লক্ষ্য করে ওই বোমা হামলা চালানো হয়েছে এবং এতে নয় সেনাসহ ১৮ জন নিহত হয়। গত বছর থেকে ত্রিপোলিতে ফাতাহ আল-ইসলাম দলের উত্থান শুরু হলে তাদের দমনের জন্য লেবাননি নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। ত্রিপোলির পাশেই ফিলিস্তিনি শরণার্থী শিবির নাহর আল-বারেদ অবস্থিত। ফাতাহ আল-ইসলাম গোষ্ঠীটির শক্ত ঘাঁটি ছিল ওই শরনার্থী শিবিরটি। সেখানে আল-ইসলাম বিরোধী অভিযানে লেবাননের ১৭০ সেনা নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৪০০ ঘ.