২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় কাশ্মীরে কারফিউ, পুলিশের গুলি ও সহিংসতায় ১২ জন নিহত

ভারতীয় কাশ্মীরে মঙ্গলবার কারফিউ অমান্য করে বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে কমপক্ষে ১১ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। জম্মুতে ছড়িয়ে পড়া সহিংসতায় নিহত হয়েছে আরও একজন এবং আহত হয়েছে বেশ কয়েকজন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2008, 10:25 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

শ্রীনগর, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - ভারতীয় কাশ্মীরে মঙ্গলবার কারফিউ অমান্য করে বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে কমপক্ষে ১১ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। জম্মুতে ছড়িয়ে পড়া সহিংসতায় নিহত হয়েছে আরও একজন এবং আহত হয়েছে বেশ কয়েকজন। (আরও তথ্যসহ) সোমবারের সংঘর্ষে নিহত বিচ্ছিন্নতাবাদী মুসলিমদের অন্যতম শীর্ষ নেতা শেখ আজিজের জানাজাকে ঘিরে মঙ্গলবার কাশ্মীরে কারফিউ জারি হয়। কাশ্মিরের বিভিন্ন স্থানে পুলিশের গুলিতে আহতের সংখ্যা অন্ততপক্ষে ১০০ জন। এর আগে অমরনাথ মন্দির ট্রাস্টকে জমি বরাদ্দ করা নিয়ে চলমান সংঘাতে সোমবার হাজার হাজার মুসলমান বিক্ষোভকারী পাকিস্তান সীমান্তের কাছে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানিদের কাছে পণ্য বিক্রির চেষ্টা চালালে নিরাপত্তা রক্ষীদের গুলিতে আজিজসহ পাঁচজন নিহত হয়। বিক্ষোভকারীদের ভাষায় স্থানীয় হিন্দুদের 'অর্থনৈতিক অবরোধের' কারণে তারা পাকিস্তানিদের কাছে পণ্য বিক্রির চেষ্টা চালান। কাশ্মীরে সোমবারের এ বিক্ষোভকে স্মরণকালের বৃহত্তম বিক্ষোভ বলে বিবেচনা করা হচ্ছে। শুরুতে অমরনাথ ট্রাস্টকে জমি বরাদ্দ করা নিয়ে বিক্ষোভ শুরু হলেও ধীরে ধীরে তা আবার স্বাধীনতা আন্দোলনের দাবির দিকে ধাবিত হচ্ছে বলে মনে করছেন বিশ্লে