২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জিয়ায় যুদ্ধ বন্ধের নির্দেশ রাশিয়ার

রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ মঙ্গলবার জর্জিয়ায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছেন। ৫ দিনব্যাপী লড়াইয়ের পর এবং মস্কোয় ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির শান্তি আলোচনা শুরুর প্রাক্কালে মেদভেদেভ এই নির্দেশ দিলেন। তিবলিসিকে শাস্তি দিয়ে মস্কো উদ্দেশ্য সিদ্ধি করেছে বলে মন্তব্য করেছেন তিনি। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2008, 09:41 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

তিবলিসি, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ মঙ্গলবার জর্জিয়ায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছেন। ৫ দিনব্যাপী লড়াইয়ের পর এবং মস্কোয় ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির শান্তি আলোচনা শুরুর প্রাক্কালে মেদভেদেভ এই নির্দেশ দিলেন। তিবলিসিকে শাস্তি দিয়ে মস্কো উদ্দেশ্য সিদ্ধি করেছে বলে মন্তব্য করেছেন তিনি। (আরও তথ্যসহ) ক্রেমলিনের এক মুখপাত্র রাশিয়ার বার্তা সংস্থার এই খবর নিশ্চিত করে জানিয়েছে, শান্তির পথে আসার জন্য জর্জিয়া কর্তৃপক্ষকে চাপ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট মেদভেদেভ প্রতিরক্ষামন্ত্রী আনাতোলি সারদুয়োকভকে যুদ্ধ বন্ধের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জর্জিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনার জন্য ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট মেদভেদেভের সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট সারকোজির বৈঠকের ঠিক আগ মুহূর্তে জর্জিয়ায় যুদ্ধ বন্ধে রাশিয়ার নির্দেশের ওই খবর আসে। টেলিভিশনে এক মন্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, "অভিযানের উদ্দেশ্য অর্জিত হয়েছে। আগ্রাসিরা শাস্তি পেয়েছে এবং বেশকিছু ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।" জর্জিয়া ও রাশিয়ার এই যুদ্ধ তেলের বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির পাশাপাশি পশ্চিমা বিশ্বকেও উদ্বিগ্ন করেছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুচনা শান্তি প্রতিষ্ঠার চেষ্টায় সোমবার জর্জিয়ায় যান। দুই পক্ষকেই শান্ত হওয়ার আহ্বান জানান তিনি। কিন্তু তার এই আহ্বান তোয়াক্কা করেনি রাশিয়া। মেদভেদেভ সংঘাত পুরোপুরি বন্ধের জন্য দুটি শর্ত বেঁধে দিয়েছেন। প্রথমত জর্জিয়ার সেনাদেরকে তাদের প্রাথমিক অবস্থানে ফিরে যেতে হবে এবং এলাকা সেনামুক্ত রাখতে হবে। দ্বিতীয়ত: শক্তি ব্যবহার না করার ব্যাপারে চুক্তিবদ্ধ হতে হবে। কিন্তু জর্জিয়া এ শর্ত মানতে রাজি কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ এর আগে জানান, জর্জিয়ার সঙ্গে একত্রে শান্তিরক্ষী বাহিনী হিসেবে কাজ করার পরিকল্পনায় রাশিয়া রাজি হবে না। কেননা বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দক্ষিণ ওসেটিয়া পুনর্দখলের সময় শান্তিরক্ষী রুশ সহকর্মীদের ওপর হামলা চালিয়েছে জর্জিয়ার সেনাবাহিনী। আর তাই জর্জিয়ার শান্তিরক্ষীদের শান্তিরক্ষী বলা হলেও তারা অপরাধে জড়িত থাকায় লজ্জ্বা বয়ে আনবে। ওদিকে, মঙ্গলবারও গোরি শহরের রুশ যুদ্ধবিমান থেকে বোমা বর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন রয়টার্সের একজন প্রতিনিধি । এতে কমপক্ষে পাঁচজন নিহত হয়। গত সপ্তাহে জর্জিয়ার সেনাবাহিনী মস্কোপন্থি বিচ্ছিন্নতাবাদী দক্ষিণ ওসেটিয়ার পুনর্দখল নেওয়ার চেষ্টা করলে দু পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। তবে সংঘাত আরও তীব্র রূপ নেয় যখন রাশিয়া দক্ষিণ ওসেটিয়ার পশ্চিমে জর্জিয়ার আরেকটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল আবখাজিয়ায় ৯ হাজারেরও বেশি ছত্রীসেনা মোতায়েন করে। সংঘর্ষ আবখাজিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আবখাজিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই শাম্বা জানান, তাদের সেনারা মঙ্গলবার কদোরি গোর্জ থেকে জর্জিয়ার সেনাদের বের করে দিয়েছে। তিনি রাশিয়ার ভিস্তি চ্যানেলকে বলেন, "স্বাধীন কদোরি গোর্জের অভিযান শুরু হয়েছে।" তিনি আরও জানান, "আমাদের সেনারা সামনে এগিয়ে যাচ্ছে। প্রত্যাশা করছি আমরা সফল হব।" ওদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডবি