২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বিমান বাহিনীর বাসে বোমা হামলা, ১৩ জন নিহত

পাকিস্তানের উর্ত্ত-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে মঙ্গলবার বিমান বাহিনীর বাসে বোমা হামলায় ১৩ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2008, 08:54 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

পেশাওয়ার, পাকিস্তান, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উর্ত্ত-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে মঙ্গলবার বিমান বাহিনীর বাসে বোমা হামলায় ১৩ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছেন। বাসটি শহরের আসার পথে পেশোয়ারের কাছেই একটি সেতু পার হওয়ার সময় মঙ্গলবার ওই বিস্ফোরণ ঘটে। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের পুলিশ প্রধান মালিক নাভিদ খান রয়টার্সকে বলেন, "বাসটিতে যে বোমা বিস্ফোরণ ঘটেছে তা উন্নতমানের বিস্ফোরক দিয়ে তৈরী।" সেইসঙ্গে খান জানিয়েছেন, নিহতদের মধ্যে বিমানবাহিনীর কর্মকর্তা এবং বেসামরিক লোকও রয়েছে। ঘটনাস্থল থেকে রয়টার্সের এক প্রতিবেদক জানিয়েছেন, বিস্ফোরণে বাসটি জ্বলে গেছে এবং সেতুর ওপর গর্ত হয়ে গেছে। তবে হামলার দায় কেউ স্বীকার না করলেও গত বছর থেকে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর সিরিজ হামলার জন্য পাক-আফগান সীমান্তবর্তী বিদ্রোহী ইসলামি দলগুলোকে দায়ী করা হয়ে থাকে। পাকিস্তানের উত্তর পেশাওয়ারের বাজাউর অঞ্চলে সেনাবহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘের্ষর কয়েক দিন পরই এ হামলার ঘটনা ঘটল। ওই সংঘর্ষের সেনাবাহিনী বিমান হামলাও চালায়। এতে আল কায়েদার এক শীর্ষ নেতাসহ ১৫০ জন বিদ্রোহী নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪৩০ ঘ.