২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি মিশন নিয়ে রাশিয়ায় সারকোজি

রাশিয়া ও জর্জিয়ার মধ্যে চলমান সংঘাত নিরসনের লক্ষ্যে মঙ্গলবার রাশিয়ার উদ্দেশে যাত্রা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2008, 07:31 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

তিবলিসি, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - রাশিয়া ও জর্জিয়ার মধ্যে চলমান সংঘাত নিরসনের লক্ষ্যে মঙ্গলবার রাশিয়ার উদ্দেশে যাত্রা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। সারকোজি গ্রিনিচ মান সময় ৯টা ১০ মিনিটে মস্কো গিয়ে পৌঁছবেন। এক দিনের এই সফরে ফরাসি প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভাদেভের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি জর্জিয়ার উদ্দেশে রাওয়ানা হয়ে যাবেন। সারকোজির এই শান্তি মিশনের উদ্দেশ্য রাশিয়া ও জর্জিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক বাড়িয়ে ইউরোপীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 'বাকু-তিবলিসি-তুরস্ক' আন্তর্জাতিক তেল পাইপ লাইন অঞ্চলের সংঘাত নিরসন করা। এর আগে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বারনার্ড কুচনা শান্তি প্রতিষ্ঠার চেষ্টায় সোমবার জর্জিয়ায় যান। দুই পক্ষকেই শান্ত হওয়ার আহ্বান জানান তিনি। কিন্তু তার এই আহ্বান তোয়াক্কা করেনি রাশিয়া। গত সপ্তাহে জর্জিয়ার সেনাবাহিনী মস্কোপন্থি বিচ্ছিন্নতাবাদী দক্ষিণ ওসেটিয়ার পুনর্দখল নেওয়ার চেষ্টা করলে দু পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। তবে সংঘাত আরও তীব্র রূপ নেয় যখন রাশিয়া দক্ষিণ ওসেটিয়ার পশ্চিমে জর্জিয়ার আরেকটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল আবখাজিয়ায় ৯ হাজারেরও বেশি ছত্রীসেনা মোতায়েন করে। রাশিয়াকে অস্ত্রবিরতির প্রস্তাব দিয়ে রোববার দক্ষিণ ওসেটিয়া থেকে সব সেনা সরিয়ে নেওয়ার কথা জানায় জর্জিয়া। কিন্তু রাশিয়া ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, নিঃশর্তভাবে দক্ষিণ ওসেটিয়া থেকে সেনা ফিরিয়ে নিতে হবে জর্জিয়াকে। জর্জিয়ার বিচ্ছিন্নতাকামী দক্ষিণ ওসেটিয়া প্রদেশটির রাজধানী তসখিনভালি এখন রুশ সেনাদের নিয়ন্ত্রণে। সংঘর্ষ আবখাজিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আবখাজিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই শাম্বা জানান, তাদের সেনারা মঙ্গলবার কদোরি গোর্জ থেকে জর্জিয়ার সেনাদের বের করে দিয়েছে। তিনি রাশিয়ার ভিস্তি চ্যানেলকে বলেন, "স্বাধীন কদোরি গোর্জের অভিযান শুরু হয়ে গেছে।" তিনি আরও জানান, "আমাদের সেনারা সামনে এগিয়ে যাচ্ছে। প্রত্যাশা করছি আমরা সফল হব।" ওদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ রোববার অভিযোগ করে বলেছেন, "রাশিয়া প্রতিবেশী সার্বভৌম রাষ্ট্রের নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে হুমকি দিচ্ছে। একবিংশ শতাব্দীতে এসে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।" এ ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চতুর্থদফা বৈঠকেও রোববার কোনো অগ্রগতি হয়নি। বরং স্নায়ুযুদ্ধকালীন উত্তপ্ত বাক-বিতণ্ডার মধ্য দিয়ে বৈঠক শেষ হয়। ককেসীয় অঞ্চলের এই নতুন সংঘাতকে একটি সতর্ক সংকেত হিসেবে বিবেচনা করছে পশ্চিমা দেশগুলো। কেননা অন্যান্য রাজনৈতিক হিসেব- নিকেশের পাশাপাশি জর্জিয়ার ভেতর দিয়ে যাওয়া এখানকার 'বাকু-তিবলিসি-তুরস্ক' তেল পাইপলাইনটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বে তেলের বড় ভোক্তা ইউরোপসহ যুক্তরাষ্ট্রের তেল চাহিদার একটি বড় অংশ এ পাইপলাইনের মাধ্যমে সরবরাহ হয়ে থাকে। ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সময় থেকেই জর্জিয়া থেকে বেরিয়ে গিয়ে নিজেদের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার চেষ্টা শুরু করে দক্ষিণ ওসেটিয়া। ১৯৯১-৯২ সালে সদ্য স্বাধীন জর্জিয়া থেকে নিজেদের আলাদা করতে যুদ্ধ শুরু করে দক্ষিণ ওসেটিয়া। কিন্তু তাতে কোনো চূড়ান্ত বিজয় অর্জিত না হলেও জর্জিয়া বাহিনী একসময় পিছু হটে। গত প্রায় ১৫ বছর ধরে ওই অঞ্চলটি কার্যত এক ধরনের স্বাধীনতা ভোগ করে আসলেও জর্জিয়া থেকে তাদের বেরিয়ে আসার এ চেষ্টাকে সমর্থন দেয়নি আন্তর্জাতিক স