২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তির জন্য ক্রমবর্ধমান চাপের মুখে মুগাবে

বিরোধীদলের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি চুক্তির জন্য ক্রমবর্ধমান চাপের মুখে আছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। মঙ্গলবার আরেক দফা আলোচনাও ভেঙে যাওয়ার ঝুঁকির মুখে রয়েছে। নতুন সরকারে বিরোধীদলের ভূমিকা নিয়ে বনিবনা না হওয়ায় এই ঝুঁকি সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2008, 09:14 AM

Updated : 26 Aug 2022, 02:13 PM

হারারে, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিরোধীদলের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি চুক্তির জন্য ক্রমবর্ধমান চাপের মুখে আছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। মঙ্গলবার আরেক দফা আলোচনাও ভেঙে যাওয়ার ঝুঁকির মুখে রয়েছে। নতুন সরকারে বিরোধীদলের ভূমিকা নিয়ে বনিবনা না হওয়ায় এই ঝুঁকি সৃষ্টি হয়েছে। বিরোধীদলীয় নেতা মর্গান স্যাঙ্গেরাই এবং প্রেসিডেন্ট মুগাবের মধ্যে ম্যারাথন আলোচনা এ পর্যন্ত ব্যর্থ হয়েছে। সোমবার আলোচনার দ্বিতীয় দিনে মুগাবে সাংবাদিকদের বলেন, আলোচনায় অগ্রগতি নেই। তবে একটি চুক্তি হওয়া এখনও সম্ভব। তবে বিরোধীদলীয় এক সূত্রের কথায়, মুগাবে বিরোধীদলকে নির্বাহী ক্শতা দিতে অম্বীকৃতি জানাচ্ছেন। আবার ক্ষমতাসীন জানু পিএফ পার্টি বলছে স্যাঙ্গেরাইয়ের দাবি আলোচনায় অগ্রগতির সম্ভাবনা নস্যাৎ করে দিতে পারে। জিম্বাবুয়ের নির্বাচন পরবর্তী সংকট সমাধানের সবচে ভালো পথ হিসাবে দেখা হচ্ছে এই আলোচনাকে। হিউম্যান রাইটস ওয়াচ সংকট নিরসনে জিম্বাবুয়ে সরকারে ওপর চাপ সৃষ্টির জন্য আঞ্চলিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে। বিশেষ করে জিম্বাবুয়েতে চলমান সহিংসতা নিরসনে মুগাবের ওপর চাপ বাড়ছে। এর আগে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে জানান, বিরোধীদলের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি চুক্তি নিয়ে রোববারের আলোচনা কোনও সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। কোনও অগ্রগতিও হয়নি। তবে তিনি সোমবার আবার আলোচনা শুরু হওয়ার কথা বলেন। রোববার দুপক্ষের ১৪ ঘন্টার ম্যারাথন বৈঠক শেষে সাংবাদিকরা বৈঠকের অগ্রগতি সম্পর্কে প্রশ্ন করলে মুগাবে বলেন, "এখনও তা হয়নি। আমরা এখনও চুক্তিতে উপনীত হতে পারিনি। তবে আমরা আলোচনা চালিয়ে যাব।" দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকির মধ্যস্থতায় রোববার দুপুরের আগে আগে বিরোধীদল 'মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ' এর বৈঠক শুরু হয়। ক্ষমতাসীন দল জানুপিএফ এর একজন শীর্ষ নেতা রোববারেই জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ও বিরোধী দলীয় নেতা মরগান স্যাঙ্গেরাইয়ের মধ্যে ক্ষমতা ভাগাভাগি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনার কথা জানিয়েছিলেন। কিন্তু বৈঠকের পর এ সম্পর্কে বিরোধীদলীয় নেতা মর্গান স্যাঙ্গেরাই কোনও মন্তব্য করেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২৫ঘ.