২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিভিয়ার গণভোটে মোরালেস জয়ী

বলিভিয়ায় রোববার অনুষ্ঠিত গণভোটে অনানুষ্ঠাকিভাবে জয়ী হয়েছেন প্রেসিডেন্ট ইভো মোরালেস। প্রেসিডেন্ট মোরালেস এবং দেশটির আটটি প্রদেশের গভর্নরদের ক্ষমতায় টিকে থাকার প্রশ্নে এই গণভোট অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2008, 06:50 AM

Updated : 26 Aug 2022, 02:13 PM

লা পাজ, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - বলিভিয়ায় রোববার অনুষ্ঠিত গণভোটে অনানুষ্ঠাকিভাবে জয়ী হয়েছেন প্রেসিডেন্ট ইভো মোরালেস। প্রেসিডেন্ট মোরালেস এবং দেশটির আটটি প্রদেশের গভর্নরদের ক্ষমতায় টিকে থাকার প্রশ্নে এই গণভোট অনুষ্ঠিত হয়। অনানুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে প্রেসিডেন্ট মোরালেস ৬০ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। কয়েকদিনের মধ্যেই সরকারি ফলাফল ঘোষণা করা হবে। এর আগে ২০০৫ সালে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি শতকরা ৫৭ দশমিক ৭ ভাগ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। ওদিকে, আটটি প্রদেশের মধ্যে পাঁচটি প্রদেশে বর্তমান গভর্নররা গণভোটে জয়ী হয়েছেন। এর মধ্যে চারজনই মোরালেসের বিরোধী। অন্য তিনটি প্রদেশে বর্তমান গভর্নররা পরাজিত হওয়ায় তারা ক্ষমতাচ্যুত হবেন এবং সেখানে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্লেষকরা বলছেন, এই গণভোটের ফলে বলিভিয়া দু'ভাগে বিভক্ত হয়ে গেল। গণভোটে জয়লাভের পর লা পাজে উল্লসিত জনগনের উদ্দেশ্যে প্রেসিডেন্ট মোরালেস বলেন, "বলিভিয়ার জনগণ গণভোটের মাধ্যমে পরিবর্তনের পক্ষে দৃঢ়প্রত্যয়ের প্রকাশ ঘটিয়েছেন।" তিনি প্রেসিডেন্ট প্রাসাদের বারান্দায় দাড়িয়ে জনগণের উদ্দেশ্যে বলেন, "আজ আমরা এখানে এসেছি আমাদের জাতীয় সম্পদ পুনরুদ্ধার করে সামনে এগিয়ে যেতে এবং জাতীয়করণ দৃঢ়করণ ও কোম্পানিগুলোকে রাষ্ট্রীয়করণ করতে।" এছাড়াও গণভোটে জয়ী গভর্নরদের অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট মোরালেস এবং তাদেরকে তার সঙ্গে 'একসাথে কাজ করার' আহ্বান জানিছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২৪২ ঘ.