২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা প্রত্যাহারের সুস্পষ্ট সময়সীমা চায় ইরাক

মার্কিন সেনা প্রত্যাহারের সুস্পষ্ট সময়সীমার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইরাক। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন নিরাপত্তা চুক্তির অংশ হিসাবে তারা এ দাবি জানিয়েছে। এই চুক্তির আওতায় মার্কিন সেনারা এ বছর শেষের পরও ইরাকে থাকতে পারবে। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জেবারি একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2008, 12:58 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

বাগদাদ, ,আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন সেনা প্রত্যাহারের সুস্পষ্ট সময়সীমার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইরাক। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন নিরাপত্তা চুক্তির অংশ হিসাবে তারা এ দাবি জানিয়েছে। এই চুক্তির আওতায় মার্কিন সেনারা এ বছর শেষের পরও ইরাকে থাকতে পারবে। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জেবারি একথা বলেছেন। রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে জেবারি বলেন, সেনা প্রত্যাহারের সময়সীমা সম্বলিত নিরাপত্তা চুক্তিতে উপনীত হতে আর বেশি দেরী নেই। সম্ভবত সেপ্টেম্বরের শুরুতেই তা ইরাকি পার্লামেন্টে উপস্থাপন করা হবে। জেবারি বলেন, সেনা প্রত্যাহারের সময়সীমা ছাড়া কোনও চুক্তি ইরাক মেনে নেবে কি না জিজ্ঞেস করা হলে জেবারি বলেন, "না, না। চুক্তিতে সেনা প্রত্যাহারে সুস্পষ্ট সময়সীমা থাকতে হবে।" ইরাক যে এখন মার্কিন সেনা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা চাইছে জেবারির কথায় তার আলামত স্পষ্ট। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ দীর্ঘদিন থেকেই ইরাক থেকে সেনা প্রত্যাহারের কোনও সময় নির্ধারণে অস্বীকৃতি জানিয়ে আসছেন। তবে গত মাসে হোয়াইট হাউস সেনা প্রত্যাহারের মোটামুটি একটি সময়সীমা ঠিক করে রাখার কথা বলেছে। ইরাকের কর্মকর্তারা বলছেন, তারা ২০১০ সালের অক্টোবরের মধ্যে সব বিদেশি সেনা প্রত্যাহার দেখতে চান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫২ ঘ.