২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টি ও বন্যায় ৪০ জন নিহত

ভারতের দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টিপাত ও বন্যায় গত কদিনে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। টানা বৃষ্টিতে বহু ঘরবাড়ি ধসে গেছে এবং বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। কয়েকটি এলাকার প্রায় ১৫,০০০ মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। কর্মকর্তারা রোববার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2008, 11:27 AM

Updated : 26 Aug 2022, 02:13 PM

হায়দ্রাবাদ, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টিপাত ও বন্যায় গত কদিনে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। টানা বৃষ্টিতে বহু ঘরবাড়ি ধসে গেছে এবং বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। কয়েকটি এলাকার প্রায় ১৫,০০০ মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। কর্মকর্তারা রোববার একথা জানিয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানান, অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দ্রাবাদের বেশ কিছু এলাকা বন্যায় প্লাবিত হয়েছে এবং সেখানে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই বাড়ির ছাদ ধসে মারা যান। পানিতে পড়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা গেছেন আরও দুইজন। রাজ্যের উপকূলীয় এলাকায় শত শত বাড়িঘর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার ফসল পানিতে তলিয়ে গেছে। এখানকার বহু রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। হায়দ্রাবাদের ১৬জন ছাড়া নিহতদের বাকীরা এ উপকূলীয় অঞ্চলের। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা প্রিয়দর্শিনী জানান, "বন্যা পরিস্থিতি ভয়াবহ।" ভারতে জুনের শুরু থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়কে সাধারণভাবে বর্ষাকাল হিসেবে বিবেচনা করা হয়। আবহাওয়া দপ্তর থেকে আগামী ৪৮ ঘন্টায় আরও ভারী বৃষ্টিপাতের সম্ভবনার কথা জানানোয় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭২২ ঘ.