২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে আত্মঘাতী বোমা হামলা ও পুলিশের গুলিতে ৮ জন নিহত

চীনের দূর পশ্চিমের প্রদেশ জিনজিয়াংয়ের কুকা শহরে রোববার আত্মঘাতী বোমা হামলা এবং পুলিশের সঙ্গে গোলাগুলিতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই পুলিশ ও এক নিরাপত্তা রক্ষীসহ আরও বেশ কয়েকজন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2008, 06:51 AM

Updated : 26 Aug 2022, 02:13 PM

বেইজিং, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - চীনের দূর পশ্চিমের প্রদেশ জিনজিয়াংয়ের কুকা শহরে রোববার আত্মঘাতী বোমা হামলা এবং পুলিশের সঙ্গে গোলাগুলিতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই পুলিশ ও এক নিরাপত্তা রক্ষীসহ আরও বেশ কয়েকজন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া একথা জানিয়েছে। অস্থিতিশীল হয়ে ওঠা ওই প্রদেশটিতে এর আগে গত সোমবার বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ১৬ পুলিশ নিহত হয়। সিনহুয়া জানিয়েছে, অজ্ঞাত ব্যক্তিদের একটি সংঘবদ্ধ দল স্থানীয় নিরাপত্তা দপ্তর, সরকারি প্রশাসন ও ব্যবসা প্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা চালালে ওই ঘটনা ঘটে। এতে চার আত্মঘাতী বোমারু মারা যায়। পরে পুলিশের গুলিতে দলটির আরও তিন জন নিহত হয়। এ হামলার পেছনে কারা রয়েছে সে বিষয়ে কিছু জানায়নি সিনহুয়া। তবে জিনজিয়ানে সহিংসতা এবং সন্ত্রাসী তৎপরতার জন্য উইগর মুসলিমদের বিচ্ছিন্নতাবাদী গ্র"পগুলোকে দায়ী করে থাকে চীন। জিনজিয়ান প্রদেশটি উইগর জাতিগোষ্ঠী অধ্যুষিত। উইগরদের একটি বড় অংশই মুসলিম এবং তারা উইগর মুসলিম হিসেবে পরিচিত। উইগরদের কিছু গ্র"প সেখানকার তুর্কি ভাষাভাষী জনগোষ্ঠীর জন্য ওই অঞ্চলে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে লিপ্ত বলে অভিযোগ করা হয়ে থাকে। জিনজিয়াংয়ের উইগর গোষ্ঠীর স্বাধীন 'পূর্ব তুর্কিস্থান' আন্দোলনের নেতৃত্বদানকারী 'তুর্কিস্থান ইসলামিক পার্টি'র সঙ্গে আল-কায়েদার যোগসূত্র রয়েছে বলেও অভিযোগ করা হয়। অলিম্পিকে সম্ভাব্য হামলার বিষয়ে জিনজিয়াং প্রদেশের নিরাপত্তা নিয়েই বেশি শঙ্কিত চীন । জিনজিয়াং থেকে হামলার হুমকি আসতে পারে বলেও চীনের কাছে তথ্য রয়েছে। জিনজিয়াং থেকে এ বছরের শুরু দিকের ছয় মাসে অলিম্পিকে হামলার পরিকল্পনারত অভিযোগে ৮২ জনকে আটক করে পুলিশ । অলিম্পিকের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত চীনা সেনাবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা সিনিয়র কর্নেল তিয়ান ইজিয়াং বলেছেন, 'পূর্ব তুর্কিস্তান সন্ত্রাসী গ্র"পগুলো' বেইজিং গেমসের সবচেয়ে বড় হুমকি। এছাড়া তিব্বতি বিচ্ছিন্নতাবাদী এবং 'ফালুং গং' নামে পরিচিত নির্বাসিত আধ্যাত্মিক গোষ্ঠীর কাছ থেকেও হামলার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। অলিম্পিক উদ্বোধনের কয়েকদিন আগে তিনি একথা বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬১৬ ঘ.