হারারে, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে রোববারই বিরোধী দলীয় নেতা মরগান স্যাঙ্গেরাইয়ের সঙ্গে একটি ক্ষমতা ভাগাভাগির চুক্তি স্বাক্ষর করতে পারেন। ক্ষমতাসীন দল জানুপিএফ এর একজন শীর্ষ নেতা শনিবার একথা বলেছেন।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকি'র মধ্যস্থতায় দেশটির প্রধান বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) এবং মুগাবের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জানুপিএফ এর মধ্যে ওই চুক্তি হচ্ছে। (বিস্তারিত আসছে)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১২১৯ ঘ.
bdnews24