২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ. ওসেটিয়ায় যুদ্ধবিরতির আহ্বান জর্জিয়ার

বিচ্ছিন্নতাবাদী দক্ষিণ ওসেটিয়া প্রদেশে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জর্জিয়া। জর্জিয়ার বাহিনীকে ওই এলাকা থেকে হটিয়ে দিতে শুক্রবার সেখানে রাশিয়ান বাহিনীর হামলার পর শনিবার জার্জিয়া এই আহ্বান জানালো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2008, 01:32 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

গোরি, জর্জিয়া আগস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিচ্ছিন্নতাবাদী দক্ষিণ ওসেটিয়া প্রদেশে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জর্জিয়া। জর্জিয়ার বাহিনীকে ওই এলাকা থেকে হটিয়ে দিতে শুক্রবার সেখানে রাশিয়ান বাহিনীর হামলার পর শনিবার জার্জিয়া এই আহ্বান জানালো। জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলি বলেন, "রাশিয়ার বাহিনী জর্জিয়ায় পুরামাত্রায় সামরিক অভিযান শুরু করেছে। আমি এখুনি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছি।" দক্ষিণ ওসেটিয়ায় রাশিয়ান বাহিনীর হামালায় সেখানকার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে জানিয়ে মার্কিন প্রেসডিন্টে জর্জ ডব্লিউ বুশ যথা শিগগির হামলা বন্ধে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে রাশিয়ার বাহিনী দবি করে তারা দক্ষিণ ওসেটিয়ার রাজধানী তসখিনভালির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। সেখানে মোতায়েন রুশ সেনা কমান্ডারের উদ্ধৃতি দিয়ে দেশটির বার্তা সংস্থা তাস শনিবার একথা জানায়। দক্ষিণ ওসেটিয়ার রাশিয়ার গ্রাউন্ড ফোর্সেস কমান্ডার ভ