হেরাত, আফগানিস্তান, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে শুক্রবার মিত্রবাহিনীর সহায়তা আফগান বাহিনীর হামলায় ২০ তালেবান বিদ্রোহী নিহত ও আরও ১৪ জন আহত হয়েছে। প্রাদেশিক পুলিশ প্রধান শনিবার একথা জানিয়েছেন।
পুলিশ প্রধান খলিলুল্লাহ রহমানি জানিয়েছেন, বালা বুলুক জেলার এক জায়গায় তলেবান জঙ্গিরা একটি বৈঠকে বসেছিল। এ সময় তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে ২০ জন নিহত ও আরও ১৪ জন আহত হয়।
মার্কিন নেতৃত্বাধীন জোটবাহিনীর এক মুখপাত্র ওই হামলার কথা নিশ্চিত করেছে জানিয়েছেন, তাদের বাহিনীর ওপর হামলার পর জঙ্গি হেলিকপ্টার ওই অভিযানে অংশ নেয়।
ওই মুখপাত্র বলেন, "জোট বাহিনীর ওপর ছোটখাট অস্ত্র দিয়ে হামলা ও অনির্দিষ্ট লক্ষ্য থেকে গুলি করা হয়। তবে এতে আমাদের কেউ হতাহত হয়নি।"
তবে ওই হামলায় কোনো তালেবান হতাহত হয়েছে কিনা সে সম্পর্কে তিনি নিশ্চিত করে কিছু বলেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৪৫ ঘ.
bdnews24