টোকিও, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ই-মেইলে বোমা হামলার হুমকি পেয়ে শুক্রবার মধ্য জাপান থেকে চীনের উদ্দেশ্যে যাত্রা করা চীনা বিমান সংস্থা 'এয়ার চায়না'র একটি বিমান আবার জাপানে ফিরে গেছে। এছাড়া, জাপানের গণমাধ্যম ও পুলিশ জানিয়েছে, ওই ই-মেইলে বেইজিংয়ে অলিম্পিক ভেন্যুতেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।
জাপানি গণমাধ্যম জানিয়েছে, জাপানি ভাষায় লেখা ওই ই-মেইলে বিমানটিকে বেইজিংয়ের চংকিংয়ে ভূপাতিত করার হুমকি দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় এখানেই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হবে।
বিমানবন্দর পুলিশ জানিয়েছে, এয়ার চায়নার ওই বিমানটি স্থানীয় সময় রাত তিনটায় সেন্ট্রাল জাপান ইন্টারন্যাশনার এয়ারপোর্টে অবতরণ করেছে।
গণমাধ্যম জানিয়েছে, বিমানটির যাত্রী ও ক্রু মিলিয়ে মোট ৭১ আরহীর সবাই নিরাপদে বিমান থেকে নেমে এসেছে এবং পুলিশ বিমানটি তল্লাশি করছে। কিন্তু সেটিতে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।
জাপানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার জাপান থেকে চীনের উদ্দেশ্যে এয়ার চায়নার পাঁচটি বিমান উড্ডয়নের কথা থাকলেও সেগুলোর উড্ডয়ন বিলম্বিত করা হয়।
তবে দক্ষিণ জাপানের ফুকুকা বিমানবন্দরে তল্লাশির পর এর মধ্যে একটি বিমান ছেড়ে গেছে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা ফোমিও ইয়োসুকাওয়া।
তিনি জানিয়েছে, ফিরে আসা বিমানটিসহ অন্য চারটি বিমানে পুলিশ তল্লাশি চাল্লাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭২৬ ঘ.
bdnews24