২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করলে নিরস্ত্র হবেন সদর

যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট সময়সীমা অনুযায়ী ইরাক থেকে সেনা প্রত্যাহার শুরু করলে শিয়া নেতা মুকতাদা আল-সদর তার মিলিশিয়া বাহিনী 'মেহদি আর্মি' ভেঙে দেবেন। সদরের এক মুখপাত্র একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2008, 11:45 AM

Updated : 26 Aug 2022, 02:13 PM

বাগদাদ, আগস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট সময়সীমা অনুযায়ী ইরাক থেকে সেনা প্রত্যাহার শুরু করলে শিয়া নেতা মুকতাদা আল-সদর তার মিলিশিয়া বাহিনী 'মেহদি আর্মি' ভেঙে দেবেন। সদরের এক মুখপাত্র একথা বলেছেন। শুক্রবার জুম্মার নামাজের আগে এক বক্তব্যে মুখপাত্র সালাহ আল-উবাইদি বলেন, যুক্তরাষ্ট্র-বিরোধী ধর্মগুরু সদর তার আন্দোলন সংগঠনের নতুন সাংস্কৃতিক শাখা খোলার ঘোষণা দেবেন। এক বছর আগে সদরের দল মেহদি আর্মি যুদ্ধবিরতি ঘোষণা করায় ইরাকে সহিংসতা চার বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে। পার্লামেন্টে ১০ শতাংশ আসন নিয়ন্ত্রণ করছে সদরের রাজনৈতিক দল। দলটি দীর্ঘদিন ধরে ইরাক থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাক থেকে ১৪৪,০০০ সেনা প্রত্যাহারের কোনও সময় নির্ধারণে অস্বীকৃতি জানিয়েছেন। তবে গত মাসে তিনি ইরাক থেকে সেনা প্রত্যাহারের একটি সময়সীমা নির্ধারণের কথা বলেছেন। উবাইদি বলেন, "মার্কিন বাহিনী ইরাক থেকে সরে যাওয়ার নির্ধারিত সময়সীমার জন্য উদগ্রীব হয়ে আছে বলেই আমরা মনে করি।" তবে তিনি বলেন, "সময়সীমা নির্ধারণটাই মেহদি আর্মির পরিসমাপ্তি নয়। বরং সময় নির্ধারণ করলে এপথে অর্ধেক আগানো হবে। আর ইরাক থেকে সেনা প্রত্যাহার শুরু হলে আমরা মেহদি আর্মি পুরোপুরি ভেঙে দেব।" উবাইদি আরও জানান, "তখন মেহদি আর্মি সাংস্কৃতিক সংগঠনে পরিণত হবে। তবে তাদের সশস্ত্র সেলগুলোর অস্তিত্ব থাকবে।" বাগদাদ এবং ওয়াশিংটন স