ওয়াশিংটন, আগস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো সেনাদের লক্ষ্য করে রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণের ঘটনা চার বছরের মধ্যে এ বছর এপ্রিল থেকে জুনেই সবচেয়ে বেশি ঘটেছে। পেন্টাগন বুধবার এ খবর জানিয়েছে।
ওই তিনমাসে আফগানিস্তানে ২০০ টি রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণ ঘটে। চার বছরের মধ্যে এ সংখ্যা সর্বোচ্চ। ইরাক এবং আফগানিস্তানে বিস্ফোরণের ঘটনা কমানোর চেষ্টা তদারককারী মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কার্যালয় এ উপাত্ত দিয়েছে।
এ তথ্যে দেখা যায়, ডিভাইস বিস্ফোরণের প্রায় ১২০ টি ঘটনার মধ্যে ৪০ টিতেই মার্কিন ও ন্যাটো সেনা হতাহতের ঘটনা ঘটেছে। পশ্চিমা বাহিনী রাস্তায় পেতে রাখা এরকম ৮০ টি বোমা উদ্ধার করে সেগুলো নিস্ক্রিয় করেছে।
তবে জুন থেকে রাস্তার ধারে পেতে রাখা বোমা হামলার ঘটনা কমে আসতে শুরু করে। নিরাপত্তাজনিত কারণে পেন্টাগন এ ধরনের বোমা হামলার ঘটনার সুনির্দিষ্ট কোনও পরিসংখ্যান দেয়নি কিংবা অন্য সময়ের সঙ্গে এই সময়ে রাস্তার ধাওে পেতে রাখা বোমা হামলার কোনও তুলনামূলক সংখ্যাও দেয়নি।
তবে একটি চার্টে দেখা গেছে ২০০৪ সালের জুনের পর থেকে এ বছর এপ্রিলের ওই সময়েই রাস্তার ধারে পেতে রাখা বোমা হামলার সংখ্যা সর্বোচ্চ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০৬ঘ.
bdnews24