২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে সেনা-গেরিলা সংঘর্ষ, ২৯ জন নিহত

পাকিস্তানের আফগান সীমান্তবর্তী বাজাউরের আদিবাসী অঞ্চল খারে বুধবার রাতে সেনা-গেরিলা সংঘর্ষে ২৫ তালেবানপন্থি গেরিলা এবং ২ আধাসামরিক সেনা নিহত হয়েছেন। এছাড়া বৃহস্পতিবার সকালে অপর এক গুপ্ত হামলায় নিহত হয়েছেন আরও ২ পাকিস্তানি সেনা। সরকারি কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2008, 10:31 AM

Updated : 26 Aug 2022, 02:13 PM

খার, পাকিস্তান, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের আফগান সীমান্তবর্তী বাজাউরের আদিবাসী অঞ্চল খারে বুধবার রাতে সেনা-গেরিলা সংঘর্ষে ২৫ তালেবানপন্থি গেরিলা এবং ২ আধাসামরিক সেনা নিহত হয়েছেন। এছাড়া বৃহস্পতিবার সকালে অপর এক গুপ্ত হামলায় নিহত হয়েছেন আরও ২ পাকিস্তানি সেনা। সরকারি কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানিয়েছেন। বাজাউরের লই সুম অঞ্চলে বুধবার রাতে বিদ্রোহীরা নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি আটক করলে ওই সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর সেনাবাহিনী বিদ্রোহীদের একটি আস্তানায় হেলিকপ্টার গানশিপ থেকে গোলাবর্ষণ করে এবং দু পক্ষের মধ্যে রাতভর সংঘর্ষ চলে। নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেন, "আমাদের কাছে ২৫ বিদ্রোহী নিহত হওয়ার তথ্য রয়েছে। ওই সংঘর্ষে আধাসামরিক বাহিনীর দুই সেনাও নিহত হয়েছে। আহত হয়েছেন তিনজন।" এছাড়াও, গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে পৃথক এক হামলায় দুই সেনা নিহত হয়েছেন। বাজাউরের খারে নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে দূর নিয়ন্ত্রিত বোমার সাহায্যে বিদ্রোহীরা চোরাগুপ্তা হামলা চালালে ওই ঘটনা ঘটে। স