২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ওপর নতুন 'নিষেধাজ্ঞা' বিবেচনায় শক্তিধর দেশগুলো

বিশ্বের বৃহৎ শক্তির দেশগুলো ইরানের ওপর ৪র্থ দফায় জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করতে একমত হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বুধবার বলেছে, ইরান পরমাণু কর্মসূচি বন্ধ করতে অস্বীকৃতি জানানোয় তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রস্তাবনা পাসের কথা ভাবা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2008, 02:55 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ওয়াশিংটন, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্বের বৃহৎ শক্তির দেশগুলো ইরানের ওপর ৪র্থ দফায় জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করতে একমত হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বুধবার বলেছে, ইরান পরমাণু কর্মসূচি বন্ধ করতে অস্বীকৃতি জানানোয় তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রস্তাবনা পাসের কথা ভাবা হচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য এবং জার্মানি পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং ইরানের ওপর আরেক দফা নিষেধাজ্ঞা প্রস্তাবের রূপরেখা তৈরি করা নিয়ে চিন্তা-ভাবনা করছে। পররাষ্ট্র মুখপাত্র গঞ্জালো গ্যালেগোজ একথা বলেছেন। ইরানের ওপর পরবর্তী পদক্ষেপ আলোচনার জন্য ছয় শক্তিধর দেশ একটি সম্মেলনের আহ্বান জানানোর পর গ্যালেগোজ একথা বলেন। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটন, চীন রাশিয়া ও জার্মাানির প্রস্তাবের জবাবে ইরান পরমাণু কর্মসূচি বন্ধের কথা উল্লেখ না করে চিঠি পাঠানোর পরই ওই সম্মেলন আহ্বান করা হয়। গ্যালেগোজ বলেন, ছয় শক্তিধর দেশের উদার প্যাকেজ প্রস্তাবে সোলানাকে স্পষ্ট উত্তর দিতে ইরানের আবারও ব্যর্থতার কারণে আমরা হতাশ। পরমাণু কর্মসূচি বন্ধ না করায় অটল থাকার কারণে ইরানের ওপর ইতোমধ্যেই তিনদফা জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। গ্যালেগোজ বলেন, শক্তিধর দেশগুলো এখন এ ব্যাপারে একমত হয়েছে যে, ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়া তাদের আর অন্য কোনও পথ নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪৯ঘ.