বেইজিং, আগস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ান এবং গানসু মঙ্গলবার আবার ভূমিকম্পের কবলে পড়েছে। মঙ্গলবার দুপুরে ৬ মাত্রার এ ভূমিকম্পটির কেন্দ্র ছিল মে মাসের প্রলয়ঙ্করী ভূমিকম্প বিধ্বস্ত এলাকার কাছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা - ইউএসজিএস একথা জানিয়েছে।
আগামী ৮ আগস্ট শুক্রবার বেইজিং অলিম্পিকের উদ্বোধনের মাত্র তিন দিন আগে সিচুয়ান আবারও ভূমিকম্পের কবলে পড়ল। এ ভূমিকম্পের কেন্দ্র ছিল বেইজিংয়ের প্রায় ১,২৫৩ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে।
ওই অঞ্চলে মে মাসের ভূমিকম্পে প্রায় ৭০,০০০ মানুষ নিহত হন।
মঙ্গলবার সকালেই অলিম্পিক মশাল সিচুয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৪০ ঘ.
bdnews24