২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গর্ভপাত ইস্যুতে ভারতে নতুন বিতর্ক

অসুস্থ শিশু জন্মদানের ঝুঁকি এড়াতে ভারতে এক নারীর গর্ভপাতের আবেদন সোমবার খারিজ করে দিয়েছে মুম্বাই আদালত। ভারতে ২০ সপ্তাহের বেশি বয়সের ভ্র"ণ অপসারণ অবৈধ হলেও সেখানে অবৈধভাবে নারী ভ্র"ণ অপসারণের ঘটনা ঘটছে অহরহই। ফলে মুম্বাই আদালতের ওই রায় কতটুকু নৈতিক তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2008, 09:11 AM

Updated : 26 Aug 2022, 02:12 PM

নয়াদিল্লি, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অসুস্থ শিশু জন্মদানের ঝুঁকি এড়াতে ভারতে এক নারীর গর্ভপাতের আবেদন সোমবার খারিজ করে দিয়েছে মুম্বাই আদালত। ভারতে ২০ সপ্তাহের বেশি বয়সের ভ্র"ণ অপসারণ অবৈধ হলেও সেখানে অবৈধভাবে নারী ভ্র"ণ অপসারণের ঘটনা ঘটছে অহরহই। ফলে মুম্বাই আদালতের ওই রায় কতটুকু নৈতিক তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ভারতীয় নারী নিকেতা মেহেতা তার ২৪ সপ্তাহের ভ্র"ণ অপসারণ করার আবেদন জানান। অনাগত সন্তানটি হৃদপিণ্ডের সমস্যায় আক্রান্ত-- একথা জানতে পেরেই তিনি গর্ভপাতের আবেদন জানিয়েছিলেন। আবেদনে বলা হয়, শিশুটির জন্মের পর থেকেই পেসমেকারের প্রয়োজন পড়বে এবং সে স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না। তাছাড়া, এত দামী চিকিৎসা ব্যবস্থা করার সামর্থ্যও বাবা-মায়ের নেই্। কিন্তু ভারতীয় আইনে ভ্র"ণের বয়স ২০ সপ্তাহ পেরোলে গর্ভপাত নিষিদ্ধ হওয়ায় তার আবেদন খারিজ করে দেয় আদালত। অথচ ভারতের প্রতিনিয়তই বেআইনিভাবে ২০ সপ্তাহের বেশি বয়সের নারী ভ্র"ণ অপসারিত হচ্ছে। ফলে নিকিতা মেহতার আবেদন খারিজ করার আদালতের রায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কিন্তু আদালত বলেছে, চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, মেহেতার আবেদনে অনাগত শিশুর যে গুরুতর সমস্যার কথা বলা হয়েছে চিকিৎসকরা তার সামান্য প্রমাণই খুঁজে পেয়েছেন। তাছাড়া, এতদিন পর গর্ভপাত করলে তা মায়ের জন্যও ঝুঁকিপূর্ণ হবে। মুম্বাইয়ের এডিশনাল সলিসিটর জেনারেল রাজেন্দ্র রঘুবংশী আদালতে বাইরের সাংবাদিকদের বলেন, "আদালত রায়ে বলেছে যে, চিকিৎসা বিশেষজ্ঞদের দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটি স্থায়ীভাবে প্রতিবন্ধী হবে না।" বিষয়টি ভারতে সাড়া জাগিয়েছে এবং গণমাধ্যমেও ব্যাপক প্রচার পেয়েছে। মেহেতা এরপর সুপ্রিম কোর্টে আপিল করবেন কিনা তা এখনও নিশ্চিত জানা যায় নি । উল্লেখ্য, ইউরোপের অনেক দেশেই শিশু ও মায়ের স্বাস্থ্যগত ঝুঁকির ক্ষেত্রে মা চাইলে ১২ কিংবা ১৩ সপ্তাহের ভ্র"ণ অপসারণের আইনগত অনুমতি আছে। নেদারল্যান্ডস, স্পেন এবং সুইজারল্যান্ডে এ সময়সীমা ২২ থেকে ২৪ সপ্তাহ পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪১৬ ঘ.