২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা বিশেষজ্ঞ মাসরির মৃত্যু নিশ্চিত করেছে আল-কায়েদা

পাকিস্তানের সীমান্ত এলাকায় মার্কিন বিমান হামলায় রাসায়নিক ও জীবাণু অস্ত্র বিশেষজ্ঞ আবু খাবাব আল মাসরি নিহত হওয়ার খবর রোববার নিশ্চিত করেছে আল-কায়েদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2008, 03:53 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

দুবাই, আগস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সীমান্ত এলাকায় মার্কিন বিমান হামলায় রাসায়নিক ও জীবাণু অস্ত্র বিশেষজ্ঞ আবু খাবাব আল মাসরি নিহত হওয়ার খবর রোববার নিশ্চিত করেছে আল-কায়েদা। গত সপ্তাহে ওই মার্কিন হামলায় মাসরিসহ আরও তিন জঙ্গি নিহত হয়েছিল। মার্কিন বাহিনী মাসরির মাথার মূল্য ৫০ লাখ ডলার ঘোষণা করেছিল। একটি ইসলামি ওয়েবসাইটে আল-কায়েদার এক বিবৃতিতে জানানো হয়, মাসরি নিহত হয়েছেন। তবে তিনি রেখে গেছেন তার যোগ্য উত্তরসূরী যারা তার হত্যার প্রতিশোধ নেবে। ৫৫ বছর বয়সী মিসরের নাগরিক মাসরি আল-কায়েদার অন্যতম বোমা বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ছিলেন। আফগানিস্তানের আল-কায়েদা নেতা মুস্তফা আবু আল ইয়াজিদ স্বাক্ষরিত ওই বিবৃতিতে গত ২৮ জুলাইয়ে ওই হামলায় নিহত অপর তিন জনের নামও উল্লেখ করা হয়। এছাড়া, কয়েকটি শিশু নিহত হয়েছে বলেও এতে জানানো হয়। এছাড়া, ওই একই হামলায় আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি নিহত হয়েছে বলে মার্কিন গণমাধ্যমে যে খবর বের হয়েছিল শনিবার পাকিস্তানের তালেবান মুখপাত্র তা প্রত্যাখ্যান করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১৪২ ঘ.