২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় নির্বাচনে সরকারের জালিয়াতির আশঙ্কায় আনোয়ার

মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম রোববার আশঙ্কা প্রকাশ করে বলেছেন, নির্বাচনে তার বিজয় ঠেকাতে সরকার ঘুষ ও জালিয়াতির আশ্রয় নিতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2008, 12:30 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ক্লাং, মালয়েশিয়া, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম রোববার আশঙ্কা প্রকাশ করে বলেছেন, নির্বাচনে তার বিজয় ঠেকাতে সরকার ঘুষ ও জালিয়াতির আশ্রয় নিতে পারে। পেনাং প্রদেশের পারমাতাং পুয়াহ থেকে পার্লামেন্টের একটি আসনে উপনির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন আনোয়ার। ১৯৯৯ সালে কারাগারে যাওয়ার আগ পর্যন্ত ১৯৮৮ সাল থেকে তিনি ওই আসনটি থেকে নির্বাচিত হন। এরপর তার স্ত্রী ওয়েন আজিজাহ ওই আসনটি ধরে রেখে ছিলেন। আনোয়ারকে নির্বাচনের সুযোগ করে দিতে গত সপ্তাহে আজিজাহ আসনটি থেকে পদত্যাগ করেন। ক্ষমতাসীন জোটের প্রতি ইঙ্গিত করে আনোয়ার বলেন, "বারিসান ন্যাশনাল যদি নির্বাচনে টাকা ছড়িয়ে জেতার সিদ্ধান্ত নেয় তাহলে আমাদের সত্যিই প্রস্তুতি নিতে হবে।" তিনি সাংবাদিকদের বলেন, "আমাদের দেখতে হবে তারা নির্বাচনী এলাকায় কত শত মিলিয়ন রিংগিত জড়ো করছে।" নির্বাচনী সিডিউল ঘোষণা করতে আগামী বুধবার বৈঠকে বসবে নির্বাচন কমিশন। সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে গত এপ্রিল পর্যন্ত তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। এক সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে আনোয়ারের বিরুদ্ধে স