২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিহারে ট্রাক নদীতে পড়ে ৩২ শ্রমিক নিহত

ভারতের বিহারে একটি সড়ক সেতু থেকে ট্রাক নদীতে পড়ে কমপক্ষে ৩২ শ্রমিক নিহত হয়েছে। পুলিশ কর্মকর্তারা রোববার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2008, 10:00 AM

Updated : 26 Aug 2022, 02:11 PM

পাটনা, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের বিহারে একটি সড়ক সেতু থেকে ট্রাক নদীতে পড়ে কমপক্ষে ৩২ শ্রমিক নিহত হয়েছে। পুলিশ কর্মকর্তারা রোববার একথা জানিয়েছেন। স্থানীয় উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বিনয় কুমার জানিয়েছেন, মালবাহী ওই ট্রাকটিতে করে কৃষি শ্রমিকরা কাজ শেষে বাড়ি ফিরছিলেন। শনিবার দিবাগত রাতে সংঘটিত ওই দুর্ঘটনার পর প্রায় সারারাত ধরে সেখানে উদ্ধার অভিযান চালায় পুলিশ ও অন্য উদ্ধারকর্মীরা। বিনয় কুমার জানান, "ডুবুরিরা ৩২টি মৃতদেহ উদ্ধার করেছে"। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন উদ্ধারকারীরা। যে মালবাহী ট্রাকটিতে করে শ্রমিকরা বাড়ি ফিরছিল তাতে শস্য বোঝাই অনেক বস্তা ছিল। ট্রাকটি সড়ক সেতু থেকে পড়ে যাওয়ার সময় অনেক শ্রমিকই বস্তার নিচে চাপা পড়েন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৫৩ ঘ.