২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুল-নয়াদিল্লি সম্পর্ক জোরদারে ভারত সফরে হামিদ কারজাই

আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই রোববার ভারত সফরে যাচ্ছেন। কাবুলের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক জোরদার করাই তার এ সফরের মূল লক্ষ্য। সার্ক সম্মেলনে যোগ দেওয়ার পর শ্রীলংকার রাজধানী কলম্বো থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2008, 07:09 AM

Updated : 26 Aug 2022, 02:11 PM

নয়াদিল্লি, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই রোববার ভারত সফরে যাচ্ছেন। কাবুলের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক জোরদার করাই তার এ সফরের মূল লক্ষ্য। সার্ক সম্মেলনে যোগ দেওয়ার পর শ্রীলংকার রাজধানী কলম্বো থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার। গত মাসে কাবুলে ভারতীয় দূতাবাসে বোমা হামলায় দুই ভারতীয় কূটনীতিকসহ ৫৮জন নিহত হওয়ার পর ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক এবং এ অঞ্চলের ভূ-রাজনীতি নতুন মোড় নিচ্ছে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ওই হামলার জন্য পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই-কে অভিযুক্ত করেছে আফগানিস্তান, ভারত ও রুক্তরাষ্ট্র। অবশ্য পাকিস্তান ওই অভিযোগ অস্বীকার করেছে। (বিস্তারিত আসছে) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১২৫৫ ঘ.