২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান কাবুল দূতাবাসে হামলা তদন্তের প্রস্তাব দিয়েছে: ভারত

কাবুলে ভারতীয় দূতাবাসে গত মাসে বোমা হামলার ঘটনা তদন্তের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2008, 03:42 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

কলম্বো, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কাবুলে ভারতীয় দূতাবাসে গত মাসে বোমা হামলার ঘটনা তদন্তের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা এ কথা জানিয়েছেন। গত মাসে ওই হামলায় দুই ভারতীয় কূটনীতিকসহ ৫৮ জন নিহত হয়েছিল। হামলার পিছনে পাকিস্তানের হাত ছিল বলে অভিযোগ করে আসছে ভারত। কাবুল হামলার কয়েকদিন পর কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাদের মাঝে গুলিবিনিময় হয়। এছাড়া ভারতীয় দুই শহরের সিরিজ বোমা হামলার সঙ্গে পাকিস্তানের যোগাযোগ আছে বলে গণমাধ্যমে গুঞ্জনের সৃষ্টি হয়। এতে করে পারমাণবিক শক্তির অধিকারী চির বৈরি দেশ দুটির মধ্যে গত চার বছরের শন্তি প্রচেষ্টা হুমকির মুখে পড়ে। ভারতীয় পররাষ্ট্র সচিব শিব শঙ্কর মেনন সাংবাদিকদের বলেন, "প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি জানিয়েছেন, কাবুল বোমা হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত করা হবে।" গিলানি ও ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন শিং শনিবার সার্ক শীর্ষ সম্মেলনের পাশাপাশি দিপক্ষীয় বৈঠক করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৫ ঘ.