২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু নিপীড়ক মার্কিন নাগরিককে ফেরত পাঠাল ভিয়েতনাম

নিজের শিশু কন্যাকে নিপীড়নের অভিযোগে অভিযুক্ত ভিয়েতনামি বংশোদ্ভুত এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করে শুক্রবার যুক্তরাষ্ট্রে ফেরত পাঠিয়েছে ভিয়েতনাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2008, 07:37 AM

Updated : 26 Aug 2022, 02:11 PM

হ্যানয়, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নিজের শিশু কন্যাকে নিপীড়নের অভিযোগে অভিযুক্ত ভিয়েতনামি বংশোদ্ভুত এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করে শুক্রবার যুক্তরাষ্ট্রে ফেরত পাঠিয়েছে ভিয়েতনাম। ওই মার্কিন নাগরিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ২০০৫ সালে নিপীড়নের অভিযোগ গঠন করলে সেখান থেকে পালিয়ে ভিয়েতনামে চলে আসেন তিনি। এফবিআই'র অভিযোগে বলা হয় দাং ভন ভিয়েট (৪৪) প্রায় দশ বছর ধরে তার শিশু কন্যাকে যৌন নিপীড়ন করেন। গত মার্চে এফবিআই ভিয়েতনামকে বিষয়টি অবগত করার পর অনুসন্ধান চালিয়ে তাকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। ভিয়েতনামের জন নিরাপত্তা মন্ত্রণালয় পরিচালিত 'পিপলস পুলিশ' সংবাদপত্রে শনিবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর রেকর্ড খুঁজে বের করে তদন্তকারি কর্মকর্তারা দেখতে পান ভিয়েট ২০০৫ সালের জানুয়ারিতে ভিয়েতনামে ফিরে আসেন এবং হো চি মিন শহরে বসবার শুরু করেন। এরপর মেকং বদ্বীপের ক্যান থো শহরে বাড়ি কিনে সেখানে চলে যান তিনি। গত বছর তিনি ক্যান থোতে একটি ইন্টারনেট সেবাদানকারি প্রতিষ্ঠানের ব্যবসা শুরু করেন। তার ব্যবসা প্রতিষ্ঠান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও সংবাদপত্রটি জানিয়েছে, ভিয়েটকে শুক্রবার এফবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে এবং হো চি মিন শহরের তান সন নহাট বিমানবন্দর দিয়ে তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩২৭ ঘ.