২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাউনের জনপ্রিয়তা সর্বনিম্নে, নতুন নেতৃত্বেও দল হারবে

ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের জনপ্রিয়তা রেকর্ড নিম্ন পর্যায়ে পৌঁছেছে। এই অবস্থায় দলের নেতৃত্বে পরিবর্তন আসলেও ক্ষমতাসীন লেবার পার্টি আগামী নির্বাচনে হারবে। শুক্রবার প্রকাশিত এক জনমত জরিপের ফলাফল সেরকমই ইঙ্গিত দিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2008, 12:17 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

লন্ডন, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের জনপ্রিয়তা রেকর্ড নিম্ন পর্যায়ে পৌঁছেছে। এই অবস্থায় দলের নেতৃত্বে পরিবর্তন আসলেও ক্ষমতাসীন লেবার পার্টি আগামী নির্বাচনে হারবে। শুক্রবার প্রকাশিত এক জনমত জরিপের ফলাফল সেরকমই ইঙ্গিত দিচ্ছে। 'দ্য ডেইলি টেলিগ্রাফ' পত্রিকার 'ইউগভ' জনমত জরিপের ফলাফল মতে, মাত্র ১৫ শতাংশ মানুষ মনে করে ব্রাউন তার দায়িত্ব পালনে সক্ষম। এতে বলা হয়েছে, ১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী জন মেজরের পর কোনও প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার এটাই সর্বনিম্ন রেকর্ড। এর দুই বছর পরেই মেজরের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি নির্বাচনে বড় ব্যবধানে পরাজিত হয়েছিল। তার পর থেকে গত ১১ বছর ক্ষমতায় আছে লেবার পার্টি। টেলিগ্রাফ জানিয়েছে, জনমত জরিপে অংশগ্রহণকারী মাত্র ৯ শতাংশ ভোটার মনে করে, ব্রাউন তাদের জন্য কাজ করছেন। অপরদিকে, বর্তমান অর্থনৈতিক সংকটের মধ্যে ব্রিটেনকে নেতৃত্ব দেওয়ার মতো যথেষ্ট যোগ্যতা ব্রাউনের নেই বলে মনে করে ৫২ শতাংশ মানুষ। এক সময় নিরপদ বলে মনে হতো যে স্কটল্যান্ডকে সেখানেই গত সপ্তাহে লেবার পার্টির নির্বাচনী পরাজয় দলে নেতৃত্বের পরিবর্তনের বিষয়ে গুঞ্জনের জন্ম দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড পত্রিকায় একটি কলাম লেখার পর অনেক বিশ্লেষক মনে করছেন, তিনি দলের নেতৃত্বকে চ্যালেঞ্জের ইঙ্গিত দিয়েছেন। তবে জনমত জরিপের ফলাফল বলছে, দলের নেতৃত্ব ব্রাউনের পরিবর্তে অন্য কারো হাতে গেলেও লেবার পার্টি আগামী নির্বাচনে পরাজয় রোধ করতে পারবে না। ২০১০ সালের মাঝামাঝি এই নির্বাচন হবে। জরিপের ফলাফলে বলা হয়েছে, নির্বাচনে ব্রাউন দলের নেতৃত্বে থাকলে লেবার পার্টির মাত্র ২৫ শতাংশ ভোটের বিপরীতে কনজারভেটিভরা ৪৭ শতাংশ ভোট পেয়ে বড় ব্যবধানে জিতবে। আর নেতৃত্বে মিলিব্যান্ড আসলে দল পাবে ২৪ শতাংশ ভোট। তখনও কনজারভেটিভদের ৪৭ শতাংশ অপরিবর্তিত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৫৫ ঘ.