২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় শীর্ষ ফাতাহ কর্মকর্তাদের গ্রেপ্তার করেছে হামাস

হামাসের নিরাপত্তা বাহিনী শুক্রবার গাজায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের শীর্ষ ফাতাহ কর্মকর্তাদের গ্রেপ্তার করেছে। এর মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বী দুইদল হামাস ও ফাতাহ'র মধ্যে উত্তেজনা আরও বাড়ল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2008, 11:00 AM

Updated : 26 Aug 2022, 02:11 PM

গাজা, আগস্ট, ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- হামাসের নিরাপত্তা বাহিনী শুক্রবার গাজায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের শীর্ষ ফাতাহ কর্মকর্তাদের গ্রেপ্তার করেছে। এর মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বী দুইদল হামাস ও ফাতাহ'র মধ্যে উত্তেজনা আরও বাড়ল। এর একদিন আগেই ফিলিস্তিনের ওয়াফা বার্তা সংস্থা জানিয়েছিল, আব্বাস পশ্চিম তীরে ফাতাহ নিরাপত্তা কর্মীদের হাতে আটক হামাসপন্থী সব কর্মীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু হামাস বলছে, আটক কর্মীরা এখনও মুক্তি পায়নি। ফাতাহ কর্মকর্তারা বলেছেন, এক বছর আগে হামাস গাজা দখলের পর তাদের ওপর নজর রাখার জন্য আব্বাস যেসব কর্মকর্তাকে সেখানে নিয়োগ করেছিলেন তাদেরকেই হামাস গ্রেপ্তার করেছে। এদের একজনের নাম ইব্রাহিম আবু আন-নাজা এবং আরেকজন হচ্ছেন জাকারিয়া আল-আঘা। এছাড়াও হামাস আব্বাসের নিয়োগ করা স্থানীয় তিন গভর্নরকে গ্রেপ্তার করেছে। হামাস গাজা দখলের পর আব্বাস পশ্চিম তীরে আলাদা সরকার গঠন করেন। তার সরকারকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশ। হামাস নেতা শমি আবু জুহরি বলেছেন, আটক হামাসপন্থী কর্মীদের মুক্তি দেওয়ার জন্য আব্বাসের ওপর চাপ সৃষ্টির উদ্দেশেই তারা ফাতাহর শীর্ষ প্রতিনিধিদের গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫২ঘ.