২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে মার্কিন সেনা উপস্থিতির সময় কমানোর ঘোষণা বুশের

ইরাকে ভবিষ্যতে মার্কিন সেনা মোতায়েন রাখার সময়সীমা ১৫ মাস থেকে ১২ মাসে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। ইরাকে নিরাপত্তা পরিস্থিতির উন্নতির বিবেচনায় বুশ সেখান থেকে আরও সেনা প্রত্যাহারের এই সম্ভাবনা তুলে ধরেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2008, 03:26 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ওয়াশিংটন, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকে ভবিষ্যতে মার্কিন সেনা মোতায়েন রাখার সময়সীমা ১৫ মাস থেকে ১২ মাসে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। ইরাকে নিরাপত্তা পরিস্থিতির উন্নতির বিবেচনায় বুশ সেখান থেকে আরও সেনা প্রত্যাহারের এই সম্ভাবনা তুলে ধরেন। ইরাক পরিস্থিতির উন্নতির প্রশংসা করে বুশ সেখানে মার্কিন বাহিনীর যুদ্ধ সফরের সময় কমানোর ওই ঘোষণা দেন। হোয়াইট হাউসে এক সংক্ষিপ্ত বিবৃতিতে বুশ বলেন, "২০০৪ সাল থেকে এখন ইরাকে সহিংসতা সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। তাছাড়া নিরাপত্তা পরিস্থিতির এই উন্নতি বজায় থাকারও একটা লক্ষণ দেখা যাচ্ছে। "জুলাইয়ে ইরাকে মার্কিন সেনা নিহতের হার অনেক কমে এসেছে। আর ২০০৩ সালের পর থেকে ইরাকে মার্কিন সেনা নিহতের মাসিক সংখ্যা সর্বনিম্নে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে।" ইরাকে এ মাসে নিহত হয়েছে মাত্র ৫ জন মার্কিন সেনা যেখানে গত বছর একই মাসে সেনা নিহতের সংখ্যা ছিল ৬৬ জন। বুশ আরও বলেন, "ইরাকের মার্কিন কমাণ্ডার জেনারেল পেত্রাউস এ বছর শেষে ইরাকে সেনা সংখ্যা আরও কমানোর সুপারিশসহ ভবিষ্যৎ সেনা সংখ্যার সুপারিশনামা দেবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২০ ঘ.