২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে নিষিদ্ধ হয়নি একে পার্টি, দিতে হচ্ছে জরিমানা

ইসলামিক কর্মকাণ্ডের জন্য তুরস্কের ক্ষমতাসীন একে পার্টিকে নিষিদ্ধ না করারই রায় দিয়েছে সাংবিধানিক আদালত। তবে আদালত দলটিকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে। প্রধান বিচারক হাসিম কিলিক একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2008, 04:20 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

আঙ্কারা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসলামিক কর্মকাণ্ডের জন্য তুরস্কের ক্ষমতাসীন একে পার্টিকে নিষিদ্ধ না করারই রায় দিয়েছে সাংবিধানিক আদালত। তবে আদালত দলটিকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে। প্রধান বিচারক হাসিম কিলিক একথা বলেছেন। তুরস্কে এ বছর একে পার্টির রাজস্ব তহবিলের অর্ধেকাংশই জরিমানা ধার্য করা হয়েছে। আদালতের এ রায়ের মধ্য দিয়ে তুরস্কে কয়েকমাসের রাজনৈতিক অনিশ্চয়তার কমে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। আদালত গণতান্ত্রিকভাবে নির্বাচিত দলটিকে নিষেধ্ধ করতে পারে আশঙ্কায় তুরস্কে অর্থবাজারে অস্থিরতা দেখা দিয়েছিল। একে পার্টিকে নিষিদ্ধ করতে হলে আদালতের ১১ জন বিচারকের মধ্যে অন্ততপক্ষে ৭ জনের সম্মতির প্রয়োজন ছিল। কিন্তু ১১ জনের মধ্যে ৬ জন একে পার্টি নিষিদ্ধের পক্ষে এবং ৫ জন বিপক্ষে থাকায় দলটি নিষিদ্ধ করা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০৮ঘ.