জেরুজালেম, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনের দুই পরস্পরবিরোধী দল হামাস ও ফাতাহ উভয়ই যথেচ্ছা গ্রেপ্তার ও নির্যতনসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) একথা জানিয়েছে।
প্রতিবেদনে এইচআরডব্লিউ জানায়, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাস ও পশ্চিম তীরে প্রেসিডেন্ট আব্বাসের ফাতাহ ইচ্ছাকৃতভাবে মানুষকে গ্রেপ্তার করে বন্দিশিবিরে নিয়ে চরম নির্যাতন করছে।
ফাতাহ নিয়ন্ত্রিত আব্বাসের নিরাপত্তা বাহিনীর এ ধরনের মানবাধিকার লঙ্ঘনকে ততটা গুরুত্ব না দেওয়ায় এর দায় বর্তাচ্ছে তাদের পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র ও অন্যান্য দাতাদের ওপর।
এছাড়া বছর দুয়েক আগে ফাতাহ'র সঙ্গে বন্দুক যুদ্ধের মাধ্যমে গাজার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া হামাসও তাদের এলাকায় যথেচ্ছাভাবে মানবাধিকার লঙ্ঘন করছে বলে জানিয়েছে এইচআরডব্লিউ।
তবে গত শুক্রবার গাজা উপত্যকায় একটি বোমা বিস্ফোরণে একটি শিশুসহ পাঁচ হামাস জঙ্গি নিহত হওয়ার পর থেকে উভয় পক্ষই পাল্টাপাল্টিভাবে একে অপরের সমর্থকদের গ্রেপ্তার করে চলেছে। এ নিয়ে আন্তর্জাতিক স
bdnews24