ভিয়েনা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের চাপে থাকার কারণে পাকিস্তান সরকার প্রতিদ্বন্দ্বী দেশ ভারতের সঙ্গে ওয়াশিংটনের বেসামরিক পরমাণু চুক্তি ঠেকাতে পারছে না। এমনই অভিযোগ করেছেন পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই চুক্তির ফলে পরমাণু জ্বালানি এবং প্রযুক্তির বিশ্ববাজারে প্রথমবারের মতো প্রবেশাধিকার পাবে ভারত। পরমাণু বোমার পরীক্ষা চালানো এবং আন্তর্জাতিক 'পরমাণু অস্ত্র বিস্তার রোধ' (এনপিটি) চুক্তি স্বাক্ষর না করেই ভারত এ প্রবেশাধিকার পাবে।
ভারতের সঙ্গে তিন দশকের যুদ্ধের ইতিহাস এবং উত্তেজনাপূর্ণ সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের পরমাণু চুক্তিতে খুশি হতে পারছে না পাকিস্তানিরা। তাছাড়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে একই ধরনের একটি পরমাণু চুক্তি করা প্রয়োজন বলে মনে করছে পাকিস্তান।
ভারতের সঙ্গে মার্কিন পরমাণু চুক্তি কার্যকর করার শর্ত হিসেবে ভারতের ২২টি পরমাণু চুল্লির মধ্যে ১৪টি পরিদর্শনের যাওয়ার সিদ্ধান্ত নিতে শুক্রবার বৈঠকে বসবে আইএইএ এর বোর্ড অব গভর্নরস।
পরমাণু চুক্তিতে পাকিস্তান কোনও আপত্তি করেনি--- এমন খবরে 'মর্মাহত' হয়েছেন জানিয়ে একটি খোলা চিঠি দিয়েছেন চারজন সাবেক পররাষ্ট্র সচিব এবং একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রীসহ ৩০ জন পাকিস্তানি। মার্কিন নিরস্ত্রীকরণ বিষয়ক বক্তারা এই চিঠি প্রকাশ করেছেন।
উদ্বেগ প্রকাশ করে চিঠিতে তারা লেখেন, "৩৫ জাতি আইএইএ বোর্ডের মঞ্জুরি দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্য বিঘি
bdnews24