২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যাকুলিন কেনেডির সঙ্গে নিজের তুলনায় ফ্রান্সের ফার্স্ট লেডি

ফ্রান্সের ফার্স্টলেডি কার্লা ব্র"নি-সারকোজি বলেছেন, নিজের ভাবমূর্তিকে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি জ্যাকুলিন কেনেডি ওনাসিসের মতো বলেই মনে করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2008, 11:47 AM

Updated : 26 Aug 2022, 02:10 PM

লস এঞ্জেলেস, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফ্রান্সের ফার্স্টলেডি কার্লা ব্র"নি-সারকোজি বলেছেন, নিজের ভাবমূর্তিকে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি জ্যাকুলিন কেনেডি ওনাসিসের মতো বলেই মনে করেন তিনি। যুক্তরাষ্ট্রের ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সাক্ষাৎকারটি সোমবার প্রকাশিত হয়। স্টাইলিশ জীবন-যাপন আর অত্যন্ত আকর্ষণীয় চাল চলনের জন্য ষাট এর দশকে ভীষণ জনপ্রিয়তা লাভ করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্ত্রী জ্যাকুলিন কেনেডি ওনাসিস। প্রখর ব্যক্তিত্বের অধিকারী প্রেসিডেন্ট কেনেডির পাশে ফ্যাশনদুরস্ত ফার্স্ট লেডি জ্যাকুলিন হোয়াইট হাউসে এক নতুন আভিজাত্য যোগ করেছিলেন। গোটা পাশ্চাত্যে 'জ্যাকি কেনেডি' হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেন জ্যাকুলিন কেনেডি ওনাসিস। জ্যাকির ইমেজের সঙ্গে নিজেকে তুলনা করতে গিয়ে ব্র"নি বলেছেন, "তিনি ছিলেন অনেক নবীন ও আধুনিক এবং অবশ্যই অবচেতনেই আমি নিজেকে জ্যাকি কেনেডির মতো করে তুলে ধরতে চাই, মাদাম দ্য গলে'র মতো নয়। মাদাম দ্য গলকে আসলে তার স্বামীর পাশে ক্লাসিক্যাল ফরাসী নারীর মতোই দেখায়।" একসময়ের সুপার মডেল থেকে পপ গায়িকায় পরিণত হয়ে এবং শেষমেষ ফরাসী প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির সঙ্গে প্রেম সম্পর্কে জড়িয়ে আলোচনা-সমালোচনার পাদপ্রদীপে চলে আসেন ৪০ বছর বয়সী ব্র"নি। প্রেসিডেন্ট সারকোজি তার প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার এক মাসের মধ্যেই সারকোজি-ব্র"নি তিন মাসের উদ্দাম রোমান্সের শুরু। ফরাসী ও আন্তর্জাতিক মিডিয়ার তাদের প্রেম কাহিনীর কভারেজের বন্যার মধ্যেই ৫৩ বছর বয়সী সারকোজিকে বিয়ে করে ফেলেন ব্র"নি। এই সাক্ষাৎকারে অতীত জীবন, প্রেম-রোমান্স এবং মডেলিং জীবনে তার ন্যুড ফটোগ্রাফি নিয়েও খোলামলো কথা বলেন ব্র"নি। ব্র"নি বলেন, "আমি আসলেই কখনওই ভেবে দেখিনি যে নিকোলাসের সঙ্গে পরিচয়ের আগে জীবনে কতোবার ন্যুড ছবির মডেল হয়েছি আমি।" ফরাসী ফার্স্ট লেডি জানান, তার মডেলিং জীবনের ন্যুড ফটোগ্রাফি নিয়ে সারকোজির কোনো মাথাব্যাথা নেই। ইতালিতে জন্মগ্রহণ করে পরে ফ্রান্সে বেড়ে ওঠা এবং সেখানকার নাগরিকত্ব লাভকারী ব্র"নি ব্রিটিশ রকস্টার মিক জ্যাগার এবং এরিক ক্ল্যাপটনের সঙ্গে তার অতীত সম্পর্ক নিয়েও খোলামেলা কথা বলেন। ব্র"নি বলেন, "বিষয়টি এমন নয় যে, আমার অনেক প্রেমিক আছে। বিষয়টি হল "আমি কখনওই এগুলো গোপন করি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৩৫ ঘ.