২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি বাদশাহকে হত্যা করা উচিৎ: আল-কায়েদা

আন্তঃধর্মীয় সংলাপ আয়োজনের অপরাধে সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহকে হত্যা করা উচিৎ বলে বিবৃতি দিয়েছে আল-কায়েদা। তাদের দাবি-- খ্রিস্টান, ইহুদি ও অন্যান্য ধর্মের সঙ্গে একত্রে মুসলমানদের ওই সম্মেলনের মধ্য দিয়ে নিজেকে নাস্তিক নেতা প্রমাণ করেছেন বাদশাহ আব্দুল্লাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2008, 10:42 AM

Updated : 26 Aug 2022, 02:10 PM

দুবাই, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আন্তঃধর্মীয় সংলাপ আয়োজনের অপরাধে সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহকে হত্যা করা উচিৎ বলে বিবৃতি দিয়েছে আল-কায়েদা। তাদের দাবি-- খ্রিস্টান, ইহুদি ও অন্যান্য ধর্মের সঙ্গে একত্রে মুসলমানদের ওই সম্মেলনের মধ্য দিয়ে নিজেকে নাস্তিক নেতা প্রমাণ করেছেন বাদশাহ আব্দুল্লাহ। আল-কায়েদা ব্যবহার করে থাকে এমন একটি ওয়েবসাইটে সোমবার প্রকাশিত এক ভিডিও বিবৃতিতে সংগঠনটির অন্যতম শীর্ষ নেতা আবু ইয়াহিয়া আল-লিবি বলেন, "নিজেকে নাস্তিকদের নেতা ঘোষণাকারী এই বর্বর স্বৈরশাসককে (বাদশাহ আব্দুল্লাহ) হত্যার জন্য উদগ্রীব হওয়া অবশ্যই সবচেয়ে পূণ্য কাজের মধ্যে একটি বলে বিবেচিত হবে"। সৌদি আরবের আয়োজনে স