২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদান গণহত্যার ইস্যুতে বিভক্ত নিরাপত্তা পরিষদ

দারফুরে গণহত্যার অভিযোগে সুদানি প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি স্থগিত করতে লিবিয়া ও দক্ষিণ আফ্রিকার প্রস্তাবে সোমবার বিভক্ত হয়ে পড়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2008, 07:49 AM

Updated : 26 Aug 2022, 02:10 PM

জাতিসংঘ, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দারফুরে গণহত্যার অভিযোগে সুদানি প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি স্থগিত করতে লিবিয়া ও দক্ষিণ আফ্রিকার প্রস্তাবে সোমবার বিভক্ত হয়ে পড়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌশুলি লুই মরিনো-ওকাম্পো দারফুরে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগ আনেন সুদানি প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে। দারফুরে ৩৫,০০০ লোককে ঠান্ডা মাথায় হত্যা ১,০০,০০০ লোককে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া এবং ২,৫০,০০০ লোককে বাস্তুচ্যুত করার জন্য দায়ী হিসেবে তার বিরুদ্ধে ওই অভিযোগ গঠন করা হয়। একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্যও আবেদন করেন ওকাম্পো। রাশিয়া ও চীনের সমর্থন নিয়ে দক্ষিণ আফ্রিকা ও লিবিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ বিষয়ে আইসিসি'র পদক্ষেপ স্থগিত করার আবেদন জানায়। দারফুরে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের যৌথ বাহিনীর মেয়াদ বাড়ানোর একটি প্রস্তাবে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করার বিষয়টি যুক্ত করার দাবি জানায় দেশদুটি। এ বৃহষ্পতিবারে ওই শান্তিরক্ষী বাহিনীর (ইউএনএএমআইডি) মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগেই তা বাড়ানোর চেষ্টা করছে নিরাপত্তা পরিষদ। কিন্তু যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং অন্য পশ্চিমা দেশগুলো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, শান্তিরক্ষী বাহিনী মোতায়েন এবং আইসিসি'র বিচার প্রক্রিয়ার বিষয়টিকে আলাদা রাখতে চান তারা। ফলে চীন ও রাশিয়া ছাড়া বাকীরা অন্য পক্ষ অবলম্বন করায় নিরাপত্তা পরিষদ এ ইস্যুতে সোমবার কোনো ঐকমত্যে পৌঁছুতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৪৪ ঘ.