২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে চোরাগুপ্তা হামলায় ৩ সেনা গোয়েন্দা নিহত

পকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সোয়াত উপত্যকায় তালেবানপন্থি গেরিলাদের চোরাগুপ্তা হামলায় সোমবার তিন সেনা গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন। কর্মকর্তারা মঙ্গলবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2008, 06:51 AM

Updated : 26 Aug 2022, 02:10 PM

মিনগোরা, পাকিস্তান, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সোয়াত উপত্যকায় তালেবানপন্থি গেরিলাদের চোরাগুপ্তা হামলায় সোমবার তিন সেনা গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন। কর্মকর্তারা মঙ্গলবার একথা জানিয়েছেন। এ বছরের মে মাসে ওই অঞ্চলের বিদ্রোহীদের নেতা ফজলুল্লাহ'র নেতৃত্বে সরকারের সঙ্গে একটি শান্তি চুক্তি সম্পাদিত হয়। কিন্তু সরকার শান্তি চুক্তির মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে গত কয়েক সপ্তাহ ধরে সেখানে সন্ত্রাসী কর্মকান্ড বাড়িয়ে দিয়েছে বিদ্রোহীরা। নিহত তিন ব্যক্তি সেনা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা। তারা মিনগোরা থেকে সেখানকার প্রধান শহর সোয়াতে ফেরার সময় সোমবার রাতে বন্দুকধারীদের হামলার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান। ফজলুল্লাহ'র দলের মুখপাত্র মুসলিম খান ওই হামলার দায়িত্ব স্বীকার করেছেন। ওই মুখপাত্র রয়টার্সকে বলেন, "আমরা তাদের হত্যা করেছি কেননা নিরাপত্তা সংস্থাগুলো আমাদের লোকদের গ্রেপ্তার করছে এবং তাদের নির্মমভাবে অত্যাচার করছে।" সরকারি কর্মকর্তারা তিনজন নিহত হওয়ার কথা স্বীকার করেছেন এবং তারা সেনা গোয়েন্দা সংস্থার সদস্য বলেও নিশ্চিত করেছেন। তবে তারা কোন সংস্থার সদস্য তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তারা। হামলার পর মঙ্গলবার সকালে নিরাপত্তা সংস্থাগুলো বিদ্রোহীদের গোপন আস্তানায় মর্টার বোমা নিক্ষেপ করেছে এবং ছয়জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২৪৫ ঘ.