২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দালাই লামার সঙ্গে ম্যাককেইনের বৈঠক নিয়ে উদ্বিগ্ন চীন

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ম্যাককেইনের সঙ্গে গত সপ্তাহে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার বৈঠক নিয়ে সোমবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2008, 01:24 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

বেইজিং, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ম্যাককেইনের সঙ্গে গত সপ্তাহে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার বৈঠক নিয়ে সোমবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। চীন দালাইলামাকে তিব্বতের বিচ্ছিন্নতাবাদী নেতা হিসাবেই দেখে আসছে। ১৯৫৯ সালে দালাই লামা নির্বাসনে যান। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দালাইলামার সঙ্গে শুক্রবার কলোরাডোয় বৈঠক করেছেন ম্যাককেইন। তিনি চীনকে মানবাধিকার নিয়ে উদ্বেগ দূর করা এবং তিব্বতি বন্দেদের মুক্তি দেওয়ার আহ্বান জানান। কিন্তু চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় তাদের দীর্ঘদিনের অবস্থান ব্যক্ত করে বলেছে, তিব্বতের ব্যাপারে যে কোনও সিদ্ধান্ত নেওয়া চীনের একান্তই অভ্যন্তরীণ ব্যাপার। ম্যাককেইনের সঙ্গে দালাই লামার বৈঠকের কথা উল্লেখ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, "এই বৈঠক নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন।" তিনি বলেন, আমরা যে কোনও দেশে দালাই লামার বিচ্ছিন্নতাবাদী কর্মকতান্ডের বিরোধী এবং দালাই লামা ইস্যুকে কাজে লাগিয়ে কেউ চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করুক তাও আমরা চাই না। আমাদের এই বিরোধিতা নিরবিচ্ছন্ন এবং স্পষ্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১০৯৬ঘ.