২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ১২টি পিকেকে টার্গেটে তুর্কি সেনাবাহিনীর হামলা

ইরাকের উত্তরাঞ্চলীয় কান্দিল এলাকায় ১২ টি বিচ্ছিন্নতাবাদী কুর্দি টার্গেটে জঙ্গি বিমান হামলা চালিয়েছে তুরস্কের সেনাবাহিনী। সেনাবাহিনীর জেনারেল স্টাফ ওয়েবসাইট এক বিবৃতিতে বলেছে, সব বিমানই হামলা চালিয়ে নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে এবং এখন তারা সন্ত্রাসীদের হতাহতের সংখ্যা নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2008, 02:50 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

আঙ্কারা, ২৭ জুলাই, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের উত্তরাঞ্চলীয় কান্দিল এলাকায় ১২ টি বিচ্ছিন্নতাবাদী কুর্দি টার্গেটে জঙ্গি বিমান হামলা চালিয়েছে তুরস্কের সেনাবাহিনী। সেনাবাহিনীর জেনারেল স্টাফ ওয়েবসাইট এক বিবৃতিতে বলেছে, সব বিমানই হামলা চালিয়ে নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে এবং এখন তারা সন্ত্রাসীদের হতাহতের সংখ্যা নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে। কুর্দি ওয়ার্কিার্স পার্টি পিকেকে উত্তর ইরাককে তুরস্কে হামলা চালানোর ঘাঁটি হিসাবে ব্যবহার করে আসছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তুরস্কে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের জন্য তুরস্ক পিকেকে বিদ্রোহিদের দায়ি করে আসছে। এ আন্দোলনে গত ২৫ বছরে ৪০ হাজার মানুষ নিহত হয়েছে। তুরস্কের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবিরোধী লড়ায়ের আওতায় ১২ টি পিকেকে টার্গেটে অভিযান চালানো হয়েছে। দৃঢ়প্রত্যয় নিয়ে দেশে এবং বিদেশে এই লড়াই চলবে। ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র বলেছে, তুরস্ক পিকেকে' কে সন্ত্রাসী সংগঠন বলেই মনে করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩৬ ঘ.