২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ন্যাটো হামলায় ৫০'র বেশি তালেবান নিহত

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে ন্যাটো বাহিনীর বিমান হামলায় রোববার ৫০ জনেরও বেশি তালেবান নিহত হয়েছে। খোস্ত প্রদেশের গভর্নর আরসালা জামাল এ দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2008, 11:56 AM

Updated : 26 Aug 2022, 02:10 PM

খোস্ত, আফগানিস্তান, ২৭ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে ন্যাটো বাহিনীর বিমান হামলায় রোববার ৫০ জনেরও বেশি তালেবান নিহত হয়েছে। খোস্ত প্রদেশের গভর্নর আরসালা জামাল এ দাবি করেছেন। গত দু'বছরে াফগানিস্তানে তালেবানরা পুনসংগঠিত হয়ে সরকার ও বিদেশি বাহিনীর বিরুদ্ধে সহিংসতা জোরদার করেছে। রোববার ভোরের আগে পাকি সীমান্তবর্তী স্পেরা জেলায় তালেবানদের হামলা ঠেকাতে ন্যাটো বাহিনী অভিযান চালায়। তালেবানরা ওই জেলার সদরদপ্তরে হামলা চালিয়ে দুই পুলিশকে হত্যা করে এবং ভবনটি ক্ষতিগ্রস্ত করে। জামাল বলেন, "জেলার স্বল্প সংখ্যক পুলিশ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হওয়ায় আমরা ন্যাটো বাহিনীর সহায়তা কামনা করি। ন্যাটোর বিমান হামলায় ৫০ থেকে ৭০ জন তালেবান মারা পড়ে।" তবে ন্যাটো বলেছে, তালেবান নিহতের সংখ্যা প্রায় ১০০। নিহতের সংখ্যাটি নিশ্চিত হলে এটিই হবে সা