২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আহমেদাবাদ বিস্ফোরণের পর ভারতজুড়ে সতর্কতা

আহমেদাবাদ বিস্ফোরণের পর ভারতের প্রধান প্রধান নগরীসহ সারা দেশে কড়া সতর্কতা জারি করা হয়েছে। শনিবারের ওই বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে অল্প পরিচিত জঙ্গি সংগঠন 'ইন্ডিয়ান মুজাহিদিন' এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2008, 06:25 AM

Updated : 26 Aug 2022, 02:10 PM

নয়াদিল্লি, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আহমেদাবাদ বিস্ফোরণের পর ভারতের প্রধান প্রধান নগরীসহ সারা দেশে কড়া সতর্কতা জারি করা হয়েছে। শনিবারের ওই বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে অল্প পরিচিত জঙ্গি সংগঠন 'ইন্ডিয়ান মুজাহিদিন' এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। এ হামলার নিন্দা জানিয়ে সবাইকে শান্ত হয়ে পরিস্থিতি মোকাবেলার জন্য আহ্বান জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি প্রতিভা পাতিল এবং প্রধানমন্ত্রী মনমোহন সিং। ভারতের পশ্চিমাঞ্চলীয় নগরী আহমেদাবাদে মাত্র এক ঘন্টা সময়ের মধ্যে পরপর কমপক্ষে ১৬টি বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বাড়ার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র রোববার জানান, "প্রধান প্রধান মগানগরীসহ সারা জাতির জন্য কড়া সতর্কতা জারি করা হয়েছে এবং সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।" অল্প পরিচিত জঙ্গি সংগঠন 'ইন্ডিয়ান মুজাহিদিন' শনিবারের এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। এই সংগঠনটিই মে মাসে জয়পুরের বোমা হামলারও দায়িত্ব স্বীকার করেছিল। ওই হামলায় ৬৩ জন নিহত হন। কিন্তু ভারত সরকার এ হামলার জন্য পাকিস্তান ও বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলো জড়িত বলে সন্দেহ প্রকাশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪৩১ ঘ.