ব্যাঙ্গালোর, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের ব্যাঙ্গালোরে গত শুক্রবারের সিরিজ বোমা বিস্ফোরণের কিছু সূত্র জানতে পেরেছে পুলিশ। কর্মকর্তারা শনিবার একথা জানিয়েছেন।
শুক্রবার কয়েক মিনিটের ব্যাবধানে ব্যাঙ্গালোরে আটটি বোমা বিস্ফোরিত হয়। এতে এক মহিলা নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়।
পুলিশ জানিয়েছে, শনিবার একটি শপিং মলের কাছে একটি অবিস্ফোরিত বোমা পাওয়া গেছে। তবে এই বোমাটি নতুন করে পাতা হয়েছিল নাকি শুক্রবারের পাতা সেটা পরিস্কার হওয়া যায়নি।
ব্যাঙ্গালোরের অতিরিক্ত পুলিশ কমিশনার এম আর পূজার শুক্রবার রয়টার্সকে বলেন, "বিস্ফোরণের পেছনের হোতাদের খুজে বের করতে বিশেষ স্কোয়াড গঠন করা হয়েছে। তবে পরিস্কার কোনো সূত্র এখনো পাওয়া যায়নি।"
ভারতে সা
bdnews24