২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে আস্থাভোটের পরবর্তী বাধা পেরুতে হবে পরমাণু চুক্তিকে

ভারতে পার্লামেন্টের আস্থাভোটে ক্ষমতাসীন ইউপিএ জোটের জয়ের ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে তাদের বাধা আপাতত দূর হয়েছে। তবে এখানেই শেষ নয়। চুক্তি চূড়ান্ত করতে তাদেরকে এখন অনেক বাধা মোকাবেলা করতে হতে পারে। পরমাণু শক্তিধর দেশের কাছে ইউরেনিয়াম বেচাকেনা নিয়ে আপত্তি তুলতে পারে অনেক দেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2008, 01:42 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

নয়া দিল্লি, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে পার্লামেন্টের আস্থাভোটে ক্ষমতাসীন ইউপিএ জোটের জয়ের ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে তাদের বাধা আপাতত দূর হয়েছে। তবে এখানেই শেষ নয়। চুক্তি চূড়ান্ত করতে তাদেরকে এখন অনেক বাধা মোকাবেলা করতে হতে পারে। পরমাণু শক্তিধর দেশের কাছে ইউরেনিয়াম বেচাকেনা নিয়ে আপত্তি তুলতে পারে অনেক দেশ। তবে বিশ্লেষকার বলছেন, যুক্তরাষ্ট্রের প্রভাবের কারণে সে বাধা কাটাতে পারবে এই চুক্তি। চুক্তি কার্যকর হলে ভারতে প্রায় ৪০ বিলিয়ন ডলারের ব্যবসা হবে এবং আগামী ২০৩০ সাল নাগাদ পরমাণু শক্তিতে ভারতের সক্ষমতা দ্বিগণ হবে। পরমাণু অস্ত্র সীমিতকরণ চুক্তিতে সই না করা এবং ১৯৭৪ ও ১৯৯৮ সালে পরমাণু পরীক্ষা চালানো ভারতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে বাম শরিকদের বিরোধিতার মুখে পড়ে মনমোহন সরকার। চুক্তির বিরোধিতা করে বাম মিত্ররা সমর্থন প্রত্যাহার করে নিলে পার্লামেন্টে আস্থাভোটের মুখে পড়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। আস্থাভোটে ইউপিএর জয়ে সে প্রতিবন্ধকতা দুর হয়েছে। এখন এই চুক্তি মার্কিন কংগ্রেসে সম্মতির জন্য উত্থাপিত হওয়ার আগে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) ও পরমাণু সরবরাহকারী গ্র"পের (এনএসজি) সম্মতি প্রয়োজন হবে। তবে বিশ্লেষকার বলছেন, যুক্তরাষ্ট্র তার প্রভাব খাটিয়ে এই দুটি জায়গা থেকে চুক্তি ছাড় করিয়ে আনবে। ভারতের 'দ্য হিন্দু' পত্রিকার কূটনৈতিক সম্পদাক সিদ্ধার্থ ভারাদারাজন বলেন, "সামনে বাধা আসবে এবং অনেক দেশ এই চুক্তির বিরোধিতা করবে। তবে সবকিছুর পরও চুক্তিটি অবশ্যই কার্যকর হবে। এর পেছনে কাজ করবে ব্যবসায়িক স্বার্থ।" এই চুক্তি কার্যকর হলে বেসামরিক পরমাণু জ্বালানি উৎপাদনে ভারতের প্রায় চারশ' কোম্পানি জিই, ওয়েস্টিংহাউস ও এরিভার মতো বিশ্বের বড় বড় পরমাণু ফার্মগুলোর সহযোগিতা পাবে। যদিও এর জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষণের প্রয়োজন হবে। তবে ভারত এখন বলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি সত্ত্বেও তারা নিজেদের পরমাণু পরীক্ষা চালাতে পারবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯১০ ঘ.