বেলগ্রেড, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের সময় নিজেই আত্মপক্ষ সমর্থন করে কথা বলতে চান রাদোভান কারাদজিচ। আত্মপক্ষ সমর্থনের জন্য সার্বিয়ায় কারাদজিচ আইনি সহায়তাকারী একটি দল পেলেও তিনি নিজেই নিজের পক্ষে বয়ান দেওয়ার পরিকল্পনা করেছেন। কারাদজিচের আইনজীবী শ্বেতা ভুজাচিচ বুধবার একথা বলেছেন।
কারাদজিচ সাবেক যুগোস্লাভ প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচের পথই অনুসরণ করবেন। মিলোসেভিচও হেগ আদালতে নিজে আত্মপক্ষ সমর্থনে বয়ান দিয়েছিলেন।
বেলগ্রেডে গ্রেপ্তার হওয়ার পর কারাদজিচকে হেগ আদালতে হস্তান্তর করার বিষয়টি এখনও ঝুলে রয়েছে। কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই তাকে হেগ আদালতে পাঠানো হবে।
কারাদজিচের আইনজীবি জানিয়েছেন, হেগের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে তিনি তার মক্কেলের জন্য লড়বেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে নৃশংস গণহত্যা হিসেবে বিবেচিত ১৯৯৫ সালের সার্বেনিসা গণহত্যার জন্য জাতিসংঘের যুদ্ধপরাধ ট্রাইবুনালে অভিযুক্ত হন কারাদজিচ। ১৯৯৬ সালে আত্মগোপনে চলে যান তিনি।
প্রায় ১২ বছর ধরে হুলিয়া নিয়ে ঘুরে বেড়ানোর পর স
bdnews24