২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেরুজালেম সফরে ইসরায়েলকে সমর্থন দেওয়ার অঙ্গীকার ওবামার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী বারাক ওবামা জেরুজালেম সফরকালে বুধবার ইসরায়েলকে 'অলৌকিক' রাষ্ট্র আখ্যা দিয়ে একে একনিষ্ঠ সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছেন। ওদিকে, উচ্চপর্যায়ের বৈঠক করতে অধিকৃত পশ্চিম তীরে না গিয়ে ওবামা রামাল্লায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী সালাম ফায়েদের সঙ্গে এক ঘন্টা বৈঠক করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2008, 10:16 AM

Updated : 26 Aug 2022, 02:09 PM

জেরুজালেম ,জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী বারাক ওবামা জেরুজালেম সফরকালে বুধবার ইসরায়েলকে 'অলৌকিক' রাষ্ট্র আখ্যা দিয়ে একে একনিষ্ঠ সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছেন। ওদিকে, উচ্চপর্যায়ের বৈঠক করতে অধিকৃত পশ্চিম তীরে না গিয়ে ওবামা রামাল্লায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী সালাম ফায়েদের সঙ্গে এক ঘন্টা বৈঠক করেন। এ বৈঠক শেষে তিনি কোনও বিবৃতিও দেননি। ওবামার সহযোগীরা জানিয়েছেন, তিনি পরে বৈঠকের ব্যাপারে একটি লিখিত বিবৃতি দেবেন। ডেমোক্র্যাট এই সিনেটর নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের মোকাবেলা করবেন। আর তাই নির্বাচনে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইহুদি এবং ইসরায়েলি ভোটারদের আকৃষ্ট করতে তাদের মনজয়ের জন্য আটঘাঁট বেঁধেই নেমেছেন ওবামা। ইসরায়েলি ভোটারদের মনজয়ের জন্য তিনি পশ্চিম তীরের উচ্চ পর্যায়ের বৈঠক এড়িয়ে যান। তবে নির্বাচিত হলে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার জন্য তিনি কাজ করে যাওয়ার আশা প্রকাশ করেন তিনি। জেরুজালেম সফরকালে ওবামা ইসরায়েলের প্রেসিডেন্ট শিমন পেরেজ, প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক এবং বিরোধীদলীয় নেতা বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। শিমন পেরেজের সঙ্গে বৈঠককালে ওবামা ৬০ বছর আগে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির ঘটনাকে 'অলৌকিক' আখ্যা দেন। পেরেজ ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভিন এবং প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সঙ্গেও তার সাক্ষাৎ করার কথা রয়েছে। মঙ্গলবার রাতে বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণের পর ওবামা বলেন, "আমার কিছু ধারণা আমি ভাগাভাগি করব। আমার ধারণাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার ঐতিহাসিক এবং বিশেষ সম্পর্ক আরও দৃঢ় করা যা কখনও ভাঙা যাবে না।" ওবামা আরও বলেন, " আমি ইসরায়েলের নিরাপত্তার ব্যাপারে প্রতিশ্র"তিবদ্ধ এবং আমি ইসরায়েলের বন্ধু হয়ে এ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজে আসব বলেই আশা করি। তা সেটি সিনেটর কিংবা প্রেসিডেন্ট যে অবস্থাতেই হোক না কেন।" জেরুজালেম ইসরায়েলের একক রাজধানী হওয়া উচিত--গত মাসে এ ধরনের মন্তব্য করে ওবামা ফিলিস্তিনি নেতাদের নাখোশ করেছেন। ১৯৬৭ সালে ইসরায়েলের অধিকৃত পূর্ব জেরুজালেম বহুদিন থেকেই দাবি করে আসছে ফিলিস্তিন। তারা জেরুজালেমকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসাবে চায়। ওবামা অবশ্য জেরুজালেম নিয়ে তার মন্তব্য সম্পর্কে পরে ভিন্ন ব্যাখ্যা দিয়ে বলেছেন, পাশাপাশি সহাবস্থানের ভিত্তিতেই জেরুজালেমকে অখন্ড রাখার কথা বোঝাতে চেয়েছেন তিনি। ওবামার সফর সূচিতে পশ্চিম তীর সফরেরও কথা রয়েছে। ওই সময়ে তিনি ফিলিস্তিনি প্রধানমন্ত্রী সালাম ফায়াদ এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করবেন। ওদিকে, ওবামার ইসরায়েল সফরের দিনই জেরুজালেমের ব্যস্ত রাস্তায় বুলডোজার দিয়ে কয়েকটি যানে আঘাত হেনেছে এক ফিলিস্তিনি। এতে কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। পুলিশ ওই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। বুলডোজার হামলা সম্পর্কে ওবামা বলেন, "বুলডোজার হামলা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে কেন আমাদের একত্রিত হয়ে এবং এখনই সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২১৩০ ঘ.