২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের আনবারে সুন্নি আদিবাসী নেতাদের সঙ্গে ওবামার সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যোট দলের প্রার্থী বারাক ওবামা মঙ্গলবার ইরাকের সংঘাতময় আনবার প্রদেশ সফর করেছেন। এ সময় তিনি এলকার সুন্নি আদিবাসী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2008, 12:30 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

বাগদাদ, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যোট দলের প্রার্থী বারাক ওবামা মঙ্গলবার ইরাকের সংঘাতময় আনবার প্রদেশ সফর করেছেন। এ সময় তিনি এলকার সুন্নি আদিবাসী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ইলিনয়ের সিনেটর ওবামা গত সোমবার ইরাক পৌঁছেছেন। নিজের বিদেশ নীতির যথার্থতা যাচাইয়ের জন্য বিদেশ সফরের অংশ হিসেবে তিনি আফাগানিস্তান থেকে তিনি ইরাক পৌঁছেছেন। ইরাক থেকে তিনি জর্ডান, ইসরয়েল, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন সফরে যাবেন। আনবারে ওবামা সুন্নি আদিবাসী আরবদের জোট যুক্তরাষ্ট্র সমর্থিত 'অ্যাওয়েকেনিং কাউন্সিল'র প্রধান আহমেদ আবু রিসাসহ সুন্নি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানিয়েছেন দুই ইরাকি কর্মকর্তা। এক মার্কিন কর্মকর্তা ওবামার আনবার সফরের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি। আনবার প্রাদেশিক সরকারের মুখমাত্র জামাল আল-মাসাদানি জানিয়েছেন, প্রাদেশিক রাজধানী রামাদিতে ওবামা প্রদেশ গভর্নর ও আহমেদ আবু রিসাসহ সুন্নি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে তিনিও বিস্তারিত কিছু জানাননি। ইরাকে যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি এবং সেখান থেকে সেনা প্রত্যাহার নিয়ে ইরাকি নেতাদের সঙ্গে আলোচনা ওবামার এ সফরের মূল লক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে। গত সোমবার ইরাক পৌঁছেই তিনি প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি ও ইরাকে মার্কিন সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠক করেন। কয়েকদিন আগে এক বিবৃতিতে ওবামা বলেছেন, নির্বাচিত হলে ক্ষমতায় আসার ১৬ মাসের মধ্যে ইরাক থেকে সেনা ফিরিয়ে নিতে চান তিনি। ওবামার এ বিবৃতির সঙ্গে একমত পোষণ করা প্রসঙ্গে ইরাকি প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। একটি জার্মান ম্যাগাজিন প্রধানমন্ত্রী মালিকির সাক্ষাৎকার ছাপিয়ে দাবি করে যে, তিনি ওবামার এ সিদ্ধান্তের সঙ্গে একমত। কিন্তু এর পরদিনই ইরাক সরকারের মুখপাত্র ম্যাগাজিনটির ওই দাবি অস্বীকার করেন। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি একটি বড় ইস্যু হয়ে দাঁড়াবে। সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ এবং বিদেশি মার্কিন সেনা উপস্থিতির বিষয়ে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী জন ম্যাককইেনের সঙ্গে ইতিমধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েছেন ওবামা। বিদেশনীতিতে অপটু হিসেবে বিরোধীদের সমালোচনার জবাব দিতে যথেষ্ট সচেষ্ট হয়েছেন ওবামা। বিদেশে তার যোগাযোগ বৃদ্ধি এবং মাঠ পর্যায়ের অভিজ্ঞতা নেওয়ার লক্ষেই আফগানিস্তান সফর শেষে যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধক্ষেত্র ইরাকে তার এই সফর। বাগদাদের যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে বলা হয়েছে, কংগ্রেস প্রতিনিধি দলের সদস্য হিসেবে এই সফর করছেন ওবামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮১০ ঘ.