২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সঙ্গে শান্তি প্রক্রিয়ায় টানাপোড়েন চলছে: ভারত

ভারতের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকান্ড উস্কে দেওয়া এবং বর্হিবিশ্বে ভারতের স্বার্থ ক্ষুন্ন করার চেষ্টার কারণে পাকিস্তানের সঙ্গে শান্তি পক্রিয়ায় টানাপোড়েন চলছে। সোমবার ভারতের পররাষ্ট্র সচিব একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2008, 11:46 AM

Updated : 26 Aug 2022, 02:09 PM

নয়াদিল্লি, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকান্ড উস্কে দেওয়া এবং বর্হিবিশ্বে ভারতের স্বার্থ ক্ষুন্ন করার চেষ্টার কারণে পাকিস্তানের সঙ্গে শান্তি পক্রিয়ায় টানাপোড়েন চলছে। সোমবার ভারতের পররাষ্ট্র সচিব একথা জানিয়েছেন। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে বলেছে, শান্তি প্রক্রিয়া 'ঠিকতম চলছে' । এছাড়াও পাকিস্তান দাবি, কোনো তথ্য প্রমাণ ছাড়াই পাকিস্তানকে অভিযুক্ত করছে ভারত । এ মাসের শুরুর দিকে কাবুলে ভারতীয় দূতাবাসে বোমা বিস্ফোরণে দুই কূটনীতিকসহ ৫৮ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ উত্থাপন করছে। ২০০৪ সালে দুদেশের মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ার পর এটাই ভারতের সবচেয়ে কঠোর ভাষায় আক্রমণ। নয়াদিল্লিতে শীর্ষ পররাষ্ট্র কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র সচিব শিবশঙ্কর মেনন সাংবাদিকদের বলেন, "দুঃখজনকভাবে সা